শুক্রবার , ৬ জানুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ম্রো পাড়ায় অগ্নিসংযোগ কারীদের বিচারের দাবীতে রাঙামাটিতে মানববন্ধন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জানুয়ারি ৬, ২০২৩ ১২:৫৮ অপরাহ্ণ

বান্দরবানের লামা উপজেলার ম্রো পাড়ায় অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার প্রতিবাদ,  জড়িতদের গ্রেফতার ও রাবার কোম্পানিকে দেয়া জমির লিজ বাতিলের দাবীতে রাঙামাটিতে মানববন্ধন ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম হিল উইমেন্স ফেডারেশন।

শুক্রবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও সমাবেশ করেছে সংগঠনটি।

এ সময় বক্তারা বলেন, লামায় রেংয়েন ম্রো কার্বারী পাড়ার ম্রোদের উচ্ছেদ করে লামা রাবার ইন্ডাস্ট্রি লিমিটেড রাবার বাগান করতে চাচ্ছে।

দীর্ঘদিন ধরে রাবার কোম্পানির লোকজন একের পর এক ম্রোদের উপর অত্যাচার নিপীড়ন নির্যাতন চালিয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে বান্দরবান জেলা প্রশাসন ও লামা উপজেলা প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছে না। এ অবস্থায় রাবার কোম্পানির লোকজন সাহস পেয়ে সর্বশেষ ম্রোদের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে।

বক্তারা সরকারের প্রতি পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পার্বত্য চট্টগ্রাম  ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনকে সক্রিয় করার দাবী জানান।

হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য সোনারিতা চাকমার সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির  সাধারণ সম্পাদক নিপন ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙামাটি সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শান্তি দেবী তঞ্চঙ্গা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ে কাপ্তাই বিএসপিআই’র আউটরিচ ক্যাম্পেইনিং প্রোগ্রাম

দীঘিনালায় চকলেটের প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

সাজেকে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছে বিজিবি

খাগড়াছড়ির পানছড়ি বাজারে আগুনে পুড়েছে ৪ ব্যবসা প্রতিষ্ঠান: কোটি টাকার ক্ষয়ক্ষতি

কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে রাজস্থলীতে নারী সমাবেশ অনুষ্ঠিত  

৫ম ধাপে রাঙামাটিতে প্রধানমন্ত্রীর ঘর পেল ৬৮০ পরিবার

কাপ্তাইয়ে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান

রাঙামাটি জেলা পরিষদের সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত বিষয়ে পার্বত্য মন্ত্রণালয়ের বক্তব্য 

জুরাছড়িতে সিংহশয্যা বুদ্ধ মুর্তিটি উদ্বোধন; হাজারো মানুষের ঢল

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র তাহসিনের লাশ মিলল ৬৪ ঘন্টা পর  

error: Content is protected !!
%d bloggers like this: