বৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন করলেন জেলা প্রশাসক

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
ফেব্রুয়ারি ৯, ২০২৩ ৭:৩৩ অপরাহ্ণ

 

বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভূমি হীন ও গৃহহীন পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার চলমান আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন করছেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলায় ঘর পরিদর্শনে আসেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

এসময় বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্সন চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার ও পৌর মেয়র জমির হোসেন ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় সভা করেন। পরে ডিডিএলজি কর্মকর্তা মো: আবদুল্লাহ আল মাহমুদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তারকে সাথে নিয়ে উপজেলার আমতলী ইউনিয়ন, সারোয়াতলী ইউনিয়ন এবং বাঘাইছড়ি ইউনিয়নে চলমান আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন করেন জেলা প্রশাসক।

এসময় তিনি উপকার ভোগী পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে তাদের সার্বিক অবস্থার খোঁজ নেন। এসময় আমতলী ইউনিয়নের উপকার ভোগী রাবেয়া খাতুন জেলা প্রশাসককে তার ভাঙা জরাজীর্ণ কুড়ে ঘরটি দেখিয়ে বলেন আমরা খুবই অসহায় ৪ টি সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে একটি মাথা গোজার ঠাই করে দিয়েছেন তাই আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাকে দীর্ঘ হায়াত দান করেন। পরে জেলা প্রশাসক বিকেলে সড়ক পথে রাঙ্গামাটি উদ্দেশ্য বাঘাইছড়ি ত্যাগ করেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির লিফলেট বিতরণ কাপ্তাইয়ে

পিসিএনপির কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

কাপ্তাইয়ে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ বৃদ্ধের ১৮ ঘন্টা পর লাশ উদ্ধার

সোনারগাঁও ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত

রাঙামাটিতে আইসিটি মামলায় ডিবিসি টেলিভিশনের সাংবাদিক সৈকত আটক

কাপ্তাইয়ের বিনোদন কেন্দ্রে শত শত পর্যটকের আগমন

খাগড়াছড়িতে জ্বালানী তেলের কৃত্রিম সংকট রোধে মাঠে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন

কাপ্তাই ইউএনও অফিসে বিদায় সংবর্ধনা

পরিমিত বৃষ্টিতে লংগদুর পাহাড়ে সোনালী জুমের হাসি

চাঁদা না দেওয়ায় কাপ্তাই-আসামবস্তী সড়কে সিএনজিতে আগুন দিল সন্ত্রাসীরা

error: Content is protected !!
%d bloggers like this: