সোমবার , ১৭ জুলাই ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দীঘিনালার বাবুছড়ায় শান্তিপূর্ন ভোট গ্রহণ

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক।
জুলাই ১৭, ২০২৩ ৬:৫০ অপরাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নে শান্তিপূর্ন ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

সকাল ৮টায় ভোট গ্রহণ শুরুর দিকে কেন্দ্র গুলোতে ভোটারদের উপস্থিত ছিলেন লক্ষনীয়। সকালে স্বতষ্ফূর্ত ভোটারদের উপস্থিত ছিলো তবে দুপুরের দিকেই কেন্দ্র অনেকটা ফাঁকা হয়ে যায়। শান্তিপূর্ণ ভোট গ্রহণ পর্যন্ত কোন কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সকাল সাড়ে ৯ টার দিকে বাবুছড়া মুখ উচ্চ বিদ্যালয়ে গিয়ে সরেজমিনে দেখা যায় ভোটারদের উপস্থিতি মাঠ ভরপুর। কেন্দ্র পুরুষের চেয়ে নারী ভোটারদের উপস্থিত বেশি গিয়েছে। সেই একই কেন্দ্রে ১২টায় গিয়ে দেখা যায় ভোটকেন্দ্র সম্পূর্ন ফাঁকা।

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. মাঈন উদ্দিন জানান, ১২টা পর্যন্ত প্রায় ৬০শতাংশ ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।

১১টার দিকে ধনপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, দূরের দূর্গম পাড়া থেকে ইঞ্জিন চালিত নৌকায় ভোটাররা ভোট দিতে কেন্দ্রে আসছেন। সাধন চন্দ্র কার্বারি পাড়া থেকে শতবর্ষি অশ্বিনী চাকমাকে ইঞ্জিন চালিত নৌকায় করে বাড়ি থেকে এনে পিঠে করে ভোট কেন্দ্রে ভোট দিতে নিয়ে যাচ্ছে নাতীন জীবন চাকমা (২৮)।

জীবন চাকমা চাকমা জানান, জনপ্রতিনিধি নির্ধারনে ভোট প্রদান গুরুত্বপূর্ন। তাই দাদাকে নিয়ে ভোট দিতে এসেছেন।

উল্লেখ যে, দীঘিনালার ৫ ইউনিয়নের মধ্যে আজ (১৭ জুলাই) ৫নং বাবুছড়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জন প্রতিদ্বন্ধীতা করছেন। তারা হলেন, নৌকা প্রতীকে অনুপম চাকমা, আনারস প্রতীকে দিপুলাক্ষ চাকমা, ঢোল প্রতীকে সন্তোষ জীবন চাকমা, চশমা প্রতীকে গগন বিকাশ চাকমা (গংগো), ঘোড়া প্রতীকে নিউটন চাকমা ও অটোরিক্সা প্রতীকে অলকেশ চাকমা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জুরাছড়ি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ্য পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

বাংলাদেশ খিয়াং কল্যাণ সংস্থার নতুন কমিটি গঠন

এবার ৩১ অক্টোবর পর্যন্ত রাঙামাটি ভ্রমণে নিরুৎসাহিত করলো জেলা প্রশাসন

পানিবন্দী ১৫০ পরিবারের পাশে মহালছড়ি বিএনপি পরিবার

রাঙামাটিতে এনসিপির অর্ধশতাধিক নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে

খাগড়াছড়িতে ধর্ষণ-সহিংসতায় রাঙামাটিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় জরুরি মতবিনিময় সভা

রাঙামাটিতে ২ মোবাইল দোকানে ভয়াবহ চুরি

পাহাড়ের উন্নয়ন বাঁধা, চিকিৎসা সেবার বাস্তবতা: ক্ষুদ্র নৃগোষ্ঠি মানুষ কতোটা সুফল ভোগী?

রাঙামাটি- খাগড়াছড়ি সড়কে বাস উল্ট আহত ১০ জন

error: Content is protected !!
%d bloggers like this: