রবিবার , ৭ জুলাই ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুলাই ৭, ২০২৪ ৯:৩৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ যুব মহিলা লীগের ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি জেলা যুব মহিলা লীগের উদ্যোগে শনিবার (৬জুলাই) বিকেল ৫ টায় জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আকতারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লেখিকা চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বৃষকেতু চাকমা।

সভায় রাঙামাটি জেলা আওয়ামী লীগের  সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-সম্পাদক মমতাজুল হক, সাংগঠনিক সম্পাদক মো: শাওয়াল উদ্দিন, মহিলা সম্পাদিকা মনোয়ারা আক্তার জাহান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিতা দেওয়ান, জেলা কৃষকলীগের সভাপতি উদয় শঙ্কর চাকমা, জেলা ওলামা লীগের সভাপতি কারী ওসমান গনি, জেলা শ্রমিক লীগের সহ সভাপতি পরেশ মজুমদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: শাহজাহান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা ছাত্রলীগের সভাপতি মো: রনি হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মুছা মাতব্বরসহ যুব মহিলা লীগের পৌর কমিটি, সদর উপজেলা ও ইউনিয়ন যুব মহিলা লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে দোয়া মাহফিল ও কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাজেকে ৫০ হাজার গাছের চারা বিতরণ করেছে বন বিভাগ

নতুন বাংলাদেশ গড়ার লক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতির রাঙামাটি গড়ে তোলা হবে- দীপেন দেওয়ান

রাঙামাটিতে মৎস্য উৎপাদনে বড় বাধা বিএফডিসি- কাজল তালুকদার

রাইখালীর ডলুছড়িতে পারিবারিক কলহে এক ব্যক্তির আত্মহত্যা

রাঙামাটিতে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক গুরুতর আহত

ঈদগাঁওয়ে শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

বাঘাইছড়িতে ঈদুল আজহা উপলক্ষে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ

খাগড়াছড়িতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপিত: প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ

খাগড়াছড়ি জেলা পরিষদে এক ঘন্টার জন্য চেয়ারম্যান হলেন স্কুলছাত্রী মোহনা ত্রিপুরা

কাপ্তাই উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ 

error: Content is protected !!
%d bloggers like this: