রবিবার , ২০ এপ্রিল ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

এসএসসি পরীক্ষার সময় কোচিং খোলা রাখায় ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
এপ্রিল ২০, ২০২৫ ১২:২৭ অপরাহ্ণ

দেশব্যাপী চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার।  সেই নির্দেশনা অমান্য করে খাগড়াছড়ির রামগড়ে কোচিং সেন্টার খোলা রাখায় কোচিং সেন্টারের দুই পরিচালককে পৃথক দুই মামলায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২০ এপ্রিল) সকালে রামগড় পৌরসভার মাষ্টারপাড়া এলাকায় কোচিং সেন্টারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন।

এ বিষয়ে তিনি বলেন, এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে সবধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার সরকারী নির্দেশনা রয়েছে। নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার খোলা রাখায় ‘স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯’ অনুযায়ী পৃথক দুই মামলায় ২৫ হাজর টাকা করে দুইজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়।

এছাড়া কোচিং সেন্টারসমূহ বন্ধ করে দেয়া হয় এবং পরীক্ষা চলাকালীন সময়ে খোলা না রাখার জন্য সতর্ক করা হয়।

উল্লেখ্য, চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, নকল মুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গত ১০ এপ্রিল থেকে ১৩ মে ৩৪ দিন পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমানের নির্দেশে উক্যছাইয়ের পরিবারের পাশে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল

সেনাবাহিনীর বিরুদ্ধে আঞ্চলিক সশস্ত্র সংগঠনের গুজব ও মিথ্যাচারের প্রতিবাদ

বাঙ্গালহালিয়া সরকারি কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আবারো দলীয় মনোনয়ন পেলেন পাহাড়ের বর্তমান তিন এমপি

পায়ে পচনধরা সেই মা ও হতদরিদ্র শিশুকে আর্থিক সহায়তা প্রদান সেনবাহিনীর

খাগড়াছড়িতে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির বর্ষপূর্তি উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে মানবিক ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ

সকলের সহযোগিতায় জনবান্ধব ও জনকল্যানমুলক রাঙামাটি জেলা পরিষদ গঠন করা হবে- দীপন তালুকদার 

রিডিং পড়তে পারেন না, এমন শিক্ষকও নিয়োগ দিয়েছে বিগত সরকার: দীপন তালুকদার

কাপ্তাইয়ে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

error: Content is protected !!
%d bloggers like this: