বুধবার , ৪ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঈদগাঁওয়ে আগুন পুড়ে ছাই হলো গাড়িসহ ২টি দোকান, ক্ষয়ক্ষতি প্রায় ৭ লক্ষাধিক টাকা

প্রতিবেদক
সেলিম উদ্দীন, ঈদগাঁও, কক্সবাজার
জুন ৪, ২০২৫ ২:৫৯ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরে আগুনে পুড়ে ছাই হলো কার গাড়িসহ ২টি দোকান। এতে প্রায় ৭ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বুধবার (৪ জুন) গভীর রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস বাজারস্থ মাষ্টার রশিদুল আলমের মার্কেটে ঘটে এ অগ্নিকান্ডের ঘটনা। এতে রিফাত মোটরস ও ইভেন্ট পুষ্পালয় নামের দোকান ২ টি সম্পুর্ন পুড়ে গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে রিফাত মোটরসের মালিক ক্ষতিগ্রস্ত নুরুল আমিন ড্রাইভার বলেন, এদিন রাতে তিনি ঘরে ছিলেন। খবর পেয়ে গভীর রাতে দোকানে ছুটে যান। ততক্ষনে আগুনের লেলিহান শিখা সর্বত্র ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ঘন্টাব্যাপী প্রাণপণ চেষ্টা করে নিরুপায় হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। রামু ফায়ার সার্ভিসের কর্মীরা পরে আগুন নিয়ন্ত্রণ করেন।

তিনি আরো বলেন, মোটর ড্রাইভিং ট্রেনিং সেন্টারের ব্যবহৃত কার গাড়ি (যার নাম্বার ঢাকা মেট্রো গ ১৩-৫৯৩৩) ঐ সময় দোকানের ভিতর ছিল। সে সাথে মোটর পার্টস, শ্রমিক সংগঠন ও সমবায় সমিতির  কাগজপত্র, ট্রেনিং সেন্টারের যাবতীয় ডকুমেন্ট পুড়ে গেছে। এতে তার অনুমানিক ৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি এটি পরিকল্পিতভাবে আগুন দিয়ে তাকে সর্বস্ব করা হয়েছে বলে দাবী করেন।

অপরদিকে নতুন অফিস ইভেন্ট পুষ্পালয়ের মালিক রমজান মোবারক বলেন, তার দোকান থেকে কিছুই বের করা যায়নি। চোখের পলকেই সব পুড়ে ছাই হয়ে গেছে। তার প্রায় আড়াই লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।

এদিকে খবর পেয়ে ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম চেয়ারম্যান, ঈদগাঁও থানার এসআই মুজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে খোঁজখবর নেন। এসময় বাজার কমিটির সদস্য মনজুর আলম, ইয়াছিন আরফাত জনি, নুরুল আমিন ড্রাইভার ও রমজান মোবারক সাথে ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই ইউনিয়নে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ-সাংস্কৃতিক অনুষ্ঠান

কাপ্তাই ইউনিয়ন আ.লীগের পরিচিতি ও অভিষেক সভা অনুষ্ঠিত

বাঙালহালিয়াতে ইয়াবাসহ আটক ১ 

রামগড়ে খাদ্য সহায়তা দিলো বিজিবি

বর্ষাবাস শেষে বৌদ্ধদের প্রাণের উৎসব “ওয়াগ্যোয়াই পোয়ে”

দুদক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রাঙামাটিতে বন্ধুসভার মানববন্ধন ‎

কাপ্তাই জোনের উদ্যোগে বাঙ্গালহালিয়াতে ফ্রি চিকিৎসা সেবা প্রদান

রাঙামাটির মেয়ে রাঙ্গুনিয়ায় খুন, স্বজনদের কাছে লাশ হস্তান্তর

কাপ্তাইয়ে প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক সুসাইমং মারমা নিহত

error: Content is protected !!
%d bloggers like this: