শনিবার , ২০ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
ডিসেম্বর ২০, ২০২৫ ৭:৩৪ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় দিনব্যাপী স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা সদর  বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সেমিনার ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠান সমুহের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে মূল  প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. মো. রাকিবুল হাসান। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন।

কাপ্তাই  সহকারী  তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:  রুইহ্লা মং, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব।

সেমিনারে বক্তারা বলেন, স্থানীয় পরিবেশ ও সম্পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ লাগসই প্রযুক্তি টেকসই উন্নয়নের অন্যতম প্রধান উপাদান। এসব প্রযুক্তির সঠিক প্রয়োগ ও সম্প্রসারণের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা সম্ভব হবে এবং পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করা যাবে। পরে অতিথিরা মাঠে স্থাপিত বিভিন্ন সরকারি, বেসরকারি এবং শিক্ষা প্রতিষ্ঠানের ১৩টি প্রর্দশনী ঘুরে দেখেন।

প্রর্দশনীতে নবায়নযোগ্য জ্বালানি, সৌর বিদ্যুৎ, পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তিসহ বিভিন্ন উদ্ভাবনী সুচারুরূপে তুলে ধরা হয়েছে । প্রদর্শনীতে শিক্ষার্থী, উদ্যোক্তা ও স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লংগদুর বগাচতরে বিএনপি’র বিক্ষোভ মিছিল 

জুরাছড়িতে শিশু সুরক্ষা কমিটির দিন ব্যাপী ওরিয়েন্টেশন

বিলাইছড়িতে লাগসই প্রযুক্তি ও সম্প্রচারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত 

ওয়াগ্গার তম্বপাড়ায় কাপ্তাই তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক

আপোষহীন নেত্রীকে দেখতে ছুটে গেলো সাবেক সাংসদ ওয়াদুদ ভুঁইয়া

বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ: সভাপতি হাসান, সাধারণ সম্পাদক ইমরান

পাহাড়ে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করেছে সেনাবাহিনী

কাউখালীতে পাহাড় ঘেঁষে কয়েকশত পরিবারের ঝুঁকিপুর্ন বসবাস

এ সরকারকে অচিরে বিদায় নিতে হবে-ওয়াদুদ ভূঁইয়া

শান্তি চুক্তির ২৬ বছর পূর্তি উপলক্ষ্যে রাঙামাটি রিজিয়নের বিশেষ নৌকাবাইচ প্রতিযোগিতা

error: Content is protected !!
%d bloggers like this: