রবিবার , ২১ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দৈনিক সাঙ্গু পত্রিকার ২৫ বছরে পদার্পণে কাপ্তাইয়ে আলোচনা সভা ও কেক কাটা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
ডিসেম্বর ২১, ২০২৫ ৯:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রামের স্থানীয় দৈনিক সাঙ্গু পত্রিকার ২৫ বছরে পদার্পণ উপলক্ষে কাপ্তাইয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) বিকালে কাপ্তাই পাঠক ফোরাম এর আয়োজনে কাপ্তাইয়ের নিসর্গ রিভার ভ্যালী এন্ড পড হাউস কনফারেন্স রুমে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা ও উৎসবমুখর পরিবেশে রজত জয়ন্তী উদযাপন করা হয়। দৈনিক সাঙ্গু’র কাপ্তাই প্রতিনিধি রবিউল হোসেন চৌধুরী রিপন এর সভাপতিত্বে এবং মু. ওসমান গনি তনু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সাঙ্গু পত্রিকা’র প্রকাশক ও সম্পাদক কবির হোসেন সিদ্দিকী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও কাপ্তাই উপজেলার সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, কাপ্তাই উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনুর রশীদ, কাপ্তাই উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি জাফর আহমেদ স্বপন, রাঙামাটি জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: কবিরুল ইসলাম, মামনি ডায়াগনস্টিক সেন্টারে পরিচালক ও সমাজ সেবক দীন মোহাম্মদ, কাপ্তাই উপজেলা যুব দলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু। এসময় কাপ্তাই ও রাজস্থলী উপজেলায় কর্মরত প্রিন্ট্র ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ এবং  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক সাঙ্গু দীর্ঘ ২৫ বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে, বিশেষ করে পাহাড়ি জনপদ ও প্রান্তিক মানুষের অধিকার আদায়ে পত্রিকাটি সাহসী ভূমিকা রাখছে। আগামীতেও সাঙ্গু তার এই গৌরবের পথচলা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে কুতুবদিয়া সরকারি প্রা: বিদ্যালয় কর্তৃক বনভোজন ও শিশু বরণ অনুষ্ঠিত

পাহাড়ে বুনো ফুলগুলো সঠিকভাবে ফুটানোর দায়িত্ব আমাদের –শিক্ষা অফিসার নিরালা কান্তি

কক্সবাজারে দুপুরের মধ্যে বালিয়াড়ি খালি না করলে কঠোর ব্যবস্থা: টুরিস্ট পুলিশ

গণমাধ্যমকর্মীরা স্বাধীন ও স্বচ্ছ হতে হবে- ওয়াদুদ ভূইয়া

কেন্দ্রীয় নেতার ওপর সন্ত্রাসী হামলা প্রতিবাদে কাপ্তাইয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

পার্বত্য নারীদের ইনোভেটিভ উদ্যোক্তা হতে হবে– পার্বত্য উপদেষ্টা

আর্ন এন্ড লিভ -কর্তৃক পালিত হলো জাতীয় যুব দিবস

লংগদু রহমতপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় পুরষ্কার বিতরণ

কাপ্তাইয়ে পুজা মন্ডপ পরিদর্শনে দীপংকর তালুকদার এমপি

রাঙামাটি রেড ক্রিসেন্ট সোসাইটির সভা ও কার্যকরী কমিটির নির্বাচন

error: Content is protected !!
%d bloggers like this: