বৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঘাইছড়িতে দোয়া মাহফিল

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
জানুয়ারি ১, ২০২৬ ৯:০৪ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়িতে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এ ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়।

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় বাঘাইছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন রশিদের সভাপতিত্বে এবং সদস্য সচিব জিন্নাত তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি আলহাজ নিজাম উদ্দিন বাবু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রহমত উল্লাহ খাঁজা, জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের আহ্বায়ক ইউনুছ মানিক, সদস্য সচিব সোহেল রানা, কাচালং সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. হাবিবুর রহমান তারেক, সাধারণ সম্পাদক নাঈম উদ্দিনসহ উপজেলা, পৌর ও কলেজ শাখার নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, দীর্ঘ ৪৭ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তারা আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক হিসেবে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। তার আদর্শ ও সংগ্রাম নতুন প্রজন্মের রাজনীতিকদের অনুপ্রেরণা জোগাবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ এবং ছাত্রদলের নেতাকর্মীদের সুস্থতা ও সফলতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রুপনা মায়ের হাতে ঘরের চাবি তুলে দিলেন জেলা প্রশাসক

বাঘাইছড়িতে শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা

বিলাইছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গাজী কালীশাহ্ (রঃ) ওরশ মাহফিল উদযাপন

বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা/কর্মচারীগণের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৪ এর সাক্ষাৎকার এবং প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

অপ্রতিরোধ্য পাহাড়ে চার সশস্ত্র সংগঠন, চুক্তির পরও সহস্রাধিক খুন, গুম ও অপহরণ

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক চিকিৎসার জন্য দরিদ্র ও অসহায় ব্যক্তিবগর্কে নগদ অর্থ সহায়তা

চন্দনাইশে রাস্তা সংস্কারের অভাবে চলাচলে ১০ হাজার মানুষের দুর্ভোগ

চাকরিয়ার খুটাখালী থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

রাঙামাটি জেলা পুলিশের প্রচেষ্টায় ৩০টি হারানো মোবাইল উদ্ধার

বীর শহীদদের স্মরণ করলো রাঙামাটি পিসিসিপি

error: Content is protected !!
%d bloggers like this: