রবিবার , ২৯ মার্চ ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মতি পাড়ায় আগুনে পুড়লো মুরগির ফার্মের ২ হাজার মুরগির বাচ্চা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মার্চ ২৯, ২০২৬ ৮:৩০ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ডের মতি পাড়া এলাকায় স্থানীয় খামারি সাজাইউ মারমা ব্যক্তিগত মুরগির ফার্মে আগুন লেগে ২ হাজার মুরগির বাচ্চা পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে প্রায় তাঁর ৪ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত  খামারি সাজাইউ মারমা।

গত শুক্রবার (২৭ মার্চ) দুপুরে এই ঘটনা ঘটেছে বলে এই প্রতিবেদককে আজ রবিবার দুপুরে  জানান খামারি সাজাইউ মারমা। কোন জায়গা হতে কিভাবে আগুন লেগেছে তা তিনি বলতে পারছেন না। এসময় আশেপাশে ৩ টি মাত্র ঘর থাকায় তাঁরা ক্ষেতে কাজ করতে যাওয়ায় কেউ আগুন নেভাতে আসতে পারেন নাই বলে তিনি জানান।

৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য পাইসুই খই মারমা বিষয়টি নিশ্চিত করে বলেন,  আগুনে পুড়ে স্থানীয় খামারি সাজাইউ মারমার মুরগীর ফার্মের সব গুলো মুরগির বাচ্চা পুড়ে গেছে। এতে তাঁর আর্থিক ক্ষতি হয়েছে।

কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উপ সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা অমল কান্তি বড়ুয়া বলেন, সাজাইউ মারমা একজন সফল খামারী। গত শুক্রবার তাঁর মুরগির ফার্মে আগুন লেগে প্রায় ২ হাজার বাচ্চা পুড়ে ছাই হয়ে যায়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে সাংবাদিকদের উপর গায়েবি মামলা

কাপ্তাই সঙ্গীত প্রতিভা অন্বেষণের চতুর্থ রাউন্ডে লোকগানের জমজমাট লড়াই

দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কায় মাদ্রাসা শিক্ষক নিহত, স্ত্রী-সন্তান আহত

রাঙামাটি রিজিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

যে জাতি গুণীজনকে সম্মান দিবে সে জাতি তত উন্নত হবে-পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা

কৃষকদের ২ দিনের প্রশিক্ষণ শুরু জুরাছড়িতে

চট্টগ্রামে তিন হাজার পিস ইয়াবাসহ ডিবি’র জালে মাদক ব্যবসায়ি আটক

রোয়াংছড়িতে ভলিবলের চ্যাম্পিয়ন রোয়াংছড়ি দল

রাঙামাটির রিজার্ভ বাজারের হোটেল ‘হিল এড্রেস’ থেকে ২ নারীসহ লংগদুর ৩ যুবক গ্রেফতার

১০ম গ্রেডের দাবিতে রাঙামাটিতে সার্ভেয়ারদের কর্ম-বিরতি

error: Content is protected !!
%d bloggers like this: