সোমবার , ১ জুন ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগ প্রত্যাহারের দাবিতে বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
জুন ১, ২০২৬ ৮:৩০ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পদত্যাগকে কেন্দ্র করে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুন) তার পদত্যাগের খবর প্রকাশের পর সমর্থক ও নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।

জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে অ্যাডভোকেট দীপেন দেওয়ান প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রম পরিচালনা এবং দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বজায় রাখার স্বার্থে তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে সোমবার প্রকাশিত বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় জানানো হয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। একই সঙ্গে গেজেটে উল্লেখ করা হয়, তার পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।

গেজেট প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বাঘাইছড়িসহ বিভিন্ন এলাকায় তার সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এরই ধারাবাহিকতায় বাঘাইছড়ি উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান এবং বিভিন্ন স্লোগান দেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পদত্যাগের সিদ্ধান্তে তারা গভীরভাবে হতাশ। তারা এই সিদ্ধান্তকে অনাকাঙ্ক্ষিত আখ্যায়িত করে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পুনর্বিবেচনার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, শান্তি ও জনস্বার্থে অ্যাডভোকেট দীপেন দেওয়ানের নেতৃত্ব প্রয়োজন। তাই তার পদত্যাগপত্র গ্রহণ না করে তাকে মন্ত্রীর পদে বহাল রাখার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

বিক্ষোভ কর্মসূচিতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঙালি কিশোরীকে নিয়ে এসে রাঙামাটিতে আটক চাকমা যুবক

কাপ্তাই সরকারি জায়গা জবর দখলে বাঁধা দিতে গিয়ে মহিলাসহ আহত-৬

বিলাইছড়ি ধুপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঈদগাঁওয়ে চোরাই গরুসহ চক্রের সদস্য আটক

রাঙামাটিতে ফুটপাত উচ্ছেদ অভিযানে পুলিশের এ্যাকশন

মানিকছড়িতে কাল শুরু হচ্ছে বুদ্ধ মেলা

বিলাইছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন প্রদান

রামগড় উপজেলা ও পৌর বিএনপির আংশিক কমিটি গঠন

ঢাকাস্থ ইউরোপিয়ান ইউনিয়ন দূতাবাসের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত পার্বত্য প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ

error: Content is protected !!
%d bloggers like this: