মঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রামগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ১, ২০২৬ ৮:২৮ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রামগড়ে শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে রামগড়  উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকাল ৫টায় রামগড় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার শুরু করেন নেতাকর্মীরা।

শোভাযাত্রা টি রামগড় পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রামগড় শিল্পী কমিনিউটি সেন্টারের সামনে এসে শেষ হয়। পরে শিল্পী কমিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং রামগড় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুঁইয়া মিঠু, পৌর বিএনপির সভাপতি মো: বাহার উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: সুজায়েত আলী সুজা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো: ইলিয়াস হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন শামীম সহ জেলা ও উপজেলা এবং পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর বিকাল ৫টায় রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটির আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেন। তাঁরই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় রামগড় উপজেলা ও পৌর বিএনপি পরিবার দিনব্যাপী নানান অনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন করছে।

আলোচনা সভা শেষে নেতাকর্মীদের নিয়ে উৎসব মূখর পরিবেশে কেক কেটে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

খাগড়াছড়ির মাটিরাঙায় পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে মোটর চালক নিহত

কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন 

জাতীয় নির্বাচনে ধানের শীষের সমর্থনে মহালছড়িতে বিএনপির উঠান বৈঠক

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রাষ্ট্রপতির সাজেক সফর স্থগিত

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে রাবিপ্রবি ছাত্রদলের মানববন্ধন, গুম-খুনের বিচারের দাবি

বাঘাইছড়ি পৌরসভার রাস্তার দুর্বিষহ অবস্থা: বন্যা ও অবৈধ বালু উত্তোলনের কালো থাবা

খাগড়াছড়িতে বিএনপির অবরোধের দ্বিতীয় দিন: বিভিন্নস্থানে টায়ারে আগুন-ককটেল ফাটিয়ে ব্যারিকেড, আটক ১০

ভাঙ্গনের কবলে ইসলামপুর গাইন্দ্যা বাজার 

ওয়াগ্গা লোটাস শিশু সদনে আসবাবপত্র দিলেন অজিত দম্পতি

error: Content is protected !!
%d bloggers like this: