শুক্রবার , ২৫ ফেব্রুয়ারি ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বান্দরবানের রুমায় প্রতিপক্ষের হামলায় পাঁচজন নিহত

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক
ফেব্রুয়ারি ২৫, ২০২২ ৩:১৮ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক। 

বান্দরবানের রুমায় একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার গ্যালেংগা ইউনিয়নের আবু পাড়া এলাকায় এ ঘটান ঘটে। নিহতরা হলেন- আবু পাড়ার প্রধান লংরুই ম্রো (৬৫), তার ছেলে রুংথুই ম্রো (৪২), লেংরুং ম্রো (৩৮), মেনওয়াই ম্রো (২৯) ও রিংরাও ম্রো (২৬)।

 

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, জুম চাষের জন্য জঙ্গল কাটা নিয়ে পাড়াবাসীদের সঙ্গে ওই পরিবারের বিরোধ চলে আসছিল। শুক্রবার ভোরে দুই গ্রুপের বাগবিতণ্ডার জেরে দেশীয় অস্ত্র নিয়ে পাড়া প্রধান লংরুই ম্রোসহ পরিবারের ওপর হামলা পাড়াবাসীরা। এতে ঘটনাস্থলে লংরুই ম্রো ও তার বড় ছেলে রুংথুই ম্রো মারা যান। বাকিদের হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

রুমায় উপজেলার গ্যালিংগা ইউনিয়নের চেয়ারম্যান মেনরত ম্রো বলেন, পাড়া প্রধান ও তার চার ছেলেকে কুপিয়েছে পাড়াবাসীরা। এতে পাঁচজনই মারা যান।

এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম বলেন, বাবা-ছেলেসহ পাঁচ জনকে কুপিয়ে হত্যা করেছে বলে খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এরপর বিস্তারিত জানানো যাবে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, ঘটনাস্থল দুর্গম হওয়ায় সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। পাড়াবাসীরা কারবারী ও তার ছেলেদের ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে শুনেছি। সেখানে যাওয়ার পর সঠিক তথ্য জানা যাবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দীঘিনালায় স্বর্ণ কুমার ত্রিপুরা হত্যাকান্ডের ঘটনায় মামলা

মানসম্মত শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে ত্রিপক্ষীয় সভা 

খাগড়াছড়ি সেনা রিজিয়নের অনুদান বিতরণ

ডা. মং স্টিফেন চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা ও প্রার্থনা

দীঘিনালায় ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ইউপিডিএফ (গণতান্ত্রিক) 

‎রাঙামাটি আইনজীবী সমিতির দায়িত্বে সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশু মনি চাকমা

রামগড়ে শীতার্তদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ

নানিয়ারচরে ১১ পরিবার ঘর পাচ্ছেন আগামীকাল

বঙ্গবন্ধুর সমাধিতে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির শ্রদ্ধা নিবেদন

আন্তর্জাতিক নারী দিবসে কাপ্তাইয়ে র‍্যালী ও আলোচনা সভা

error: Content is protected !!
%d bloggers like this: