বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাই শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক ফনিন্দ্র লাল ত্রিপুরা আর নেই

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ৩, ২০২৬ ২:১০ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক ও প্রখ্যাত সঙ্গীতগুরু ফনিন্দ্র লাল ত্রিপুরা আর নেই। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর ৪টা ৪০ মিনিটে রাঙামাটি সদর উপজেলার আসামবস্তী ক্ষেপ্পাপাড়ার নিজ বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

পরিবার সূত্রে জানা গেছে, ফনিন্দ্র লাল ত্রিপুরা গত দুই বছর ধরে কিডনিসহ নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শিষ্য, ভক্ত ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমি, রাঙামাটি নজরুল সঙ্গীত শিল্পী সংস্থাসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পীরা তাঁর বাসভবনে ছুটে যান। এ সময় তাঁরা প্রয়াত সঙ্গীতগুরুর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

ফনিন্দ্র লাল ত্রিপুরা কাপ্তাই উপজেলা নিউ মার্কেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শেষে প্রায় দুই বছর আগে অবসর নেন। এর আগে তিনি দীর্ঘ ২২ বছর কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ সাংস্কৃতিক জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে সঙ্গীতের তালিম দিয়েছেন। তাঁর কাছে সঙ্গীত শিক্ষা নিয়ে অনেক শিষ্য জাতীয় পর্যায়ে পুরস্কার ও স্বীকৃতি অর্জন করেছেন।

তাঁর  বড় ছেলে মাইকেল ত্রিপুরা জানান, বৃহস্পতিবার দুপুরে আসামবস্তী লেমুছড়ি শ্মশানে তাঁর বাবার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।

ফনিন্দ্র লাল ত্রিপুরার মৃত্যুতে কাপ্তাই ও রাঙামাটির সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তাঁর মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয় বলে মনে করছেন তাঁর দীর্ঘদিনের সহকর্মী, শিষ্য ও গুণগ্রাহীরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে খাদ্য নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারে জাগ্রত জালালাবাদ কার্যকরি কমিটির নেতৃত্বে ইব্রাহীম-রুবেল

সারাদেশে বিএনপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

মাদকদব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে ৭ বিজিবি’র সভা

নাব্যসংকটে বন্ধ লঞ্চ চলাচল, ভোগান্তিতে ৬ উপজেলার মানুষ

পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে প্রচুর উন্নয়ন করেছেন শেখ হাসিনা-দীপংকর তালুকদার এমপি

মাতৃভাষা দিবসে দীঘিনালায় র‌্যালি ও ছাত্র সমাবেশ 

বান্দরবানে সিএইচটি সম্প্রীতি জোট’র সচেতনমুলক সম্প্রীতির লিফলেট বিতরণ

তিন উপজেলার সাথে দূরপাল্লার যানচলাচল বন্ধ

মহালছড়ি সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

error: Content is protected !!
%d bloggers like this: