বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

জনগণের জানমালের ক্ষতি হলে ব্যবস্থা- প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ৩, ২০২৬ ২:২০ অপরাহ্ণ

সভা-সমাবেশ, মিটিং-মিছিলসহ রাজনৈতিক কর্মসূচি পালন সবার গণতান্ত্রিক অধিকার। তবে রোড মার্চের নামে কেউ জনগণের জানমালের ক্ষতি বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে সরকার যথাযথ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

বুধবার রাতে রাঙামাটিতে আইনশৃঙ্খলা, দুর্নীতি, মাদক, সুশাসন ও জবাবদিহিতা নিয়ে আয়োজিত বিশেষ সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপমন্ত্রী বলেন- গণতান্ত্রিক কর্মসূচি পালনে সরকারের কোনো আপত্তি নেই। তবে কর্মসূচির নামে সাধারণ মানুষের চলাচলে বাধা, জানমালের ক্ষতি কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠন এবং সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

সভায় রাঙামাটি- আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান, জেলা পরিষদের চেয়ারম্যানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: