বুধবার , ১৭ আগস্ট ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে প্রেসিডেন্স স্কাউটস প্রশিক্ষণ ক্যাম্প শুরু

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ১৭, ২০২২ ৮:৪৮ অপরাহ্ণ

বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম মেট্রোপলিটন জেলার আয়োজনে কাপ্তাই উপজেলা স্কাউটস এর সহযোগিতায় ৩ দিনব্যাপী প্রেসিডেন্স স্কাউটস প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে।

বুধবার বিকেল হতে রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলি সরকারি কলেজে এ ক্যাম্প শুরু হয়। এতে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার আওতাধীন ১৮ টি মাধ্যমিক ও মাদ্রাসার ৯২ জন স্কাউট ও গার্ল ইন স্কাউট এর সদস্যরা অংশ নিচ্ছেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৩ দিনব্যাপী এই প্রশিক্ষণে উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে স্কাউটরা তাদের দক্ষতাকে আরোও বাড়িয়ে নেতৃত্বদানে সক্ষম হবে। কাপ্তাই উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক মাহাবুব হাসান বাবু এর সভাপতিত্বে এইসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই কর্ণফুলি সরকারি কলেজ এর অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জসিম উদ্দিন, বাংলাদেশ বাংলাদেশ স্কাউট চট্টগ্রাম অঞ্চলের সম্পাদক মোঃ মিজানুর রহমান এলটি, প্রশিক্ষণ ক্যাম্পের প্রধান বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম মেট্রোপলিটন জেলার সম্পাদক সামছুল ইসলাম, এএলটি, প্রশিক্ষণ ক্যাম্পের প্রোগাম চীফ মোঃ মিজানুর রহমান এএলটি , মেট্রোপলিটন স্কাউট এর কোষাধ্যক্ষ মোঃ জাকির হোসেন পাটোয়ারী, বাংলাদেশ স্কাউট চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক ফিরোজ ইমরান, প্রশিক্ষক মোঃ আব্দুল করিম, রফিকুল হাসান এএলটি, শাহরিয়ার আজাদ, মেহবুবা ই ফাতেমা, শাহানা আফরোজ, মোঃ ইন্তেকাব সুমন, খলিলুর রহমান ও গুলশান আরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: