বুধবার , ১৬ নভেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটিতে জঙ্গিবাদ, বাল্য বিবাহ, মাদক ও ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন করে শপথ নিয়েছে শিক্ষার্থীরা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ১৬, ২০২২ ২:০২ অপরাহ্ণ

 

আজ বুধবার ১৬ নভেম্বর ২০২২ সকালে রাঙামাটি শহরের শহীদ আবদুল আলী একাডেমিতে জঙ্গিবাদ, বাল্য বিবাহ, মাদক ও ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন করে শপথ নিয়েছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল-সবুজ উন্নয়ন সংঘের আয়োজিত সমাবেশে শিক্ষার্থীরা এই শপথ নেন।

এ সময় লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান তারা টিফিনের টাকা বাঁচিয়ে গত সাড়ে ১১ বছর সারাদেশে শিক্ষার্থীদের সচেতন করতে কাজ করে যাচ্ছেন। রাঙামাটিতে তাদের আজকের অনুষ্ঠানটি ছিলো ১৪৩০ তম।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাঙামাটি কোতয়ালী থানর অফিসার ইনচাজ ওসি আরিফুল আমীন।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাংবাদিক এম কামাল উদ্দিন, আবদুল আলী একাডেমির সহ সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাওয়াল উদ্দিনসহ অনেকে। বক্তারা বলেন, স্কুল জীবন থেকেই আমাদের শিক্ষা গ্রহন করতে হবে। আমরা আজকে যা শিখেছি তা সমাজে ও রাষ্টের প্রতিটি ক্ষেত্রে তা পালন করার চেষ্টা করবো। আমরা মা বাবা ও শিক্ষাগুরুজনকে সম্মান করবো।

প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করে নিজকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে, মাদক, ইভটিজিং থেকে বিরত থাকতে এবং ছেলেরা ২১ ও মেয়েদের ১৮ বছর বয়সের পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ না হতে শপথ বাক্য পাঠ করান, রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচাজ ওসি আরিফুল আমীন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মেরামতের ৩ দিনের মাথায় ফের ভাঙলো কাঁচালং সেতু, যানচলাচলে ভোগান্তি 

লংগদু প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক ওমর ফারুক মুছা মারা গেছেন

বিলাইছড়িতে হিল ফ্লাওয়ার কর্তৃক নগদ অর্থ সহায়তা প্রদান

কাপ্তাইয়ে মহিলা দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

লংগদুতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে গ্রেফতার এক

গাজায় ইসরায়েলের হামলা ও গণহত্যার প্রতিবাদে রামগড়ে বিক্ষোভ

পুলিশের ব্যারিকেড ভেঙ্গে খাগড়াছড়িতে যুবদল ও ছাত্রদলের শো-ডাউন

রাঙামাটিতে বিএনপি নেতা শাহ আলমের দাফন সম্পন্ন

বিলাইছড়িতে নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রূপসী কাপ্তাইয়ের আয়োজনে হারিয়ে যাওয়া বউ-ছি ও হা-ডু-ডু খেলা ফেরানোর উদ্যোগ

error: Content is protected !!
%d bloggers like this: