সোমবার , ২৮ নভেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মাদকসেবীদের হামলায় কাপ্তাইয়ে আহত দুই 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ২৮, ২০২২ ৭:১৩ অপরাহ্ণ

 

কাপ্তাইয়ে পুলিশ কর্তৃক মাদকের আস্তানা ভেঙে দেওয়ার জেরে ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর জাকির হোসেন স্ মিল এলাকায় মাদক সেবীদের হামলায় ২ জন গুরুতর আহত হবার অভিযোগ পাওয়া গেছে।

আহতরা হলেন, জাকির হোসেন স্ মিলের কেয়ারটেকার মো.ফারুক খান(৫০) ও মিলের শ্রমিক শফিউল (৪৯)।

আহতরা জানান, সোমবার (২৮ নভেম্বর) বিকাল আড়াইটায় এলাকার মাদকসেবী স্ মিল এলাকার বসবাসরত প্রবাসী জাহিদের ছেলে মামুন(২০) ও প্রবাসী ফিরোজের ছেলে পারভেজ(১৯) দলবল নিয়ে অর্তকিত হামলা চালিয়ে আমাদেরকে আহত করে।

মিলের কেয়ারটেকার ফারুক জানান,গত ২৪ নভেম্বর (বৃহস্পতিবার) রাতে পুলিশ স্ মিল এলাকায় তার বাগানের পাশে একটি মাদক আস্থানা ভেঙ্গে দেয়। হামলাকারীরা ধারনা করছে আমি পুলিশ দিয়ে ঐ আস্থানা ভেঙ্গে দিয়েছি। পুলিশ আস্থানা ভাঙ্গার পর আমার বাগানটিও ওরা ভেঙ্গে দেয়। যার ফলে এরা দলবল নিয়ে মিলের ভিতর এসে আমাকে হামলা করে। তিনি আরোও জানান, আমি এই বিষয়ে কাপ্তাই থানায় মামলা দায়ের এর প্রস্তুতি নিচ্ছি।

এ বিষয়ে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জসিম উদ্দিন এর সাথে যোগাযোগ করা হলে, তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এই বিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক হলেন সেকেন্ড লেফটেন্যান্ট আবু তালেব

কাপ্তাই উপজেলাধীন কারিগর পাড়ায় জীপ উল্টে নিহত ১, আহত ২

সাত জঙ্গি ও তিন কেএনএফ সদস্যকে রাঙামাটির জেল হাজতে প্রেরণ; চাওয়া হয়নি রিমান্ড

কাপ্তাই বিজিবির অভিযানে বিলাইছড়ি থেকে পরিত্যক্ত বন্দুক উদ্ধার

সরকার অসাম্প্রদায়িক পার্বত্য চট্টগ্রাম দেখতে চায়- নিখিল কুমার

সাংবাদিক মকছুদ আহমেদের মৃত্যুতে জেলা পরিষদের সদস্য হাবীব আজমের শোক

কেপিএম মহিলা ক্লাবে পুরস্কার বিতরণ অনুষ্ঠান

নিখোঁজ সালাউদ্দিনের সন্ধানের দাবীতে রাজস্থলীতে মানববন্ধন

বিলাইছড়িতে মুগ্ধতা ছড়াচ্ছে কৃষ্ণচূড়া ও রাধাচূড়া

রাঙামাটিতে টানা বৃষ্টিতে পাহাড় ধস ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

error: Content is protected !!
%d bloggers like this: