মঙ্গলবার , ১৩ ডিসেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ডিজিটাল বাংলাদেশ পুরস্কার পেলেন বান্দরবান জেলা প্রশাসক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
ডিসেম্বর ১৩, ২০২২ ২:১৭ অপরাহ্ণ

 

বিদেশি পর্যটকদের বান্দরবান ভ্রমণের অনুমোদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে ওয়েব সফটওয়্যার তৈরি বাস্তবায়ন করায় ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২২’ অর্জন করেছে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এ পুরস্কার তুলে দেন।

উক্ত অনুষ্টানে বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি (দলনেতা), অন্যান্য সদস্যবৃন্দ মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও আইসিটি), রিয়াদ বিন ইব্রাহিম ভূঁঞা,সিনিয়র সহকারী কমিশনার; সৌরভ চক্রবর্তী, সহকারী প্রোগ্রামার; জনাব মোঃ সুরত আলম আকাশ, সহকারী প্রোগ্রামার’ উপস্থিত ছিলেন।

ডিজিটাল বাংলাদেশে গঠনে ভূমিকা রাখায় ২৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ডিজিটাল বাংলাদেশ পুরস্কার দিয়েছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ। গতকাল সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ উদ্‌যাপন অনুষ্ঠানে ১৯টি বিভাগে এ পুরস্কার দেওয়া হয়।

“বিদেশি পর্যটকদের বান্দরবান ভ্রমণে অনুমোদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে ওয়েব বেজড সফটওয়্যার” তৈরি করে বান্দরবানের জেলা প্রশাসক জনাব ইয়াছমিন পারভীন তিবরীজি ও তাঁর দল ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২২ এর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কারিগরি-দলগত-সরকারি ক্যাটাগরিতে আজ পুরস্কার গ্রহণ করেন। এ সফটওয়্যারটির মাধ্যমে বিদেশি নাগরিকগণ খুব সহজেই ঘরে বসে অনলাইনে তার সেবাটি পেতে পারেন এবং সেবা সম্পর্কে যেকোন আপডেট পারেন। তাছাড়া, এ সফটওয়্যারে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়কেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খুলে দেওয়া হলো চন্দ্রঘোনার থানাঘাট-মিশন সড়ক:  চলছে যানবাহন 

গণঅভ্যুত্থানের একমাস পূর্ণ ও পাহাড়ে চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

কাপ্তাইয়ের দুর্গম স্কুলের শিক্ষার্থীরা পেল টিকার প্রথম ডোজ

নানিয়ারচরে যানবাহন চালক এবং চালক সমিতির সদস্যদের নিয়ে প্রশিক্ষণ

রাঙামাটিতে ক্লাব আরজিটির উদ্যোগে ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাঘাইছড়িতে শীতার্ত মানুষের মাঝে জামায়াতের শীতবস্ত্র বিতরণ

ওয়াগ্গা ইউনিয়ন পরিষদে ৩ দিনব্যাপী মাশরুম চাষের প্রশিক্ষণ শুরু 

রাঙামাটিতে ইফা শিক্ষকদের রাজস্বভুক্তকরণ দাবিতে মানববন্ধন

বাঘাইছড়িতে বজ্রপাতে অনার্স ১ম বর্ষের ছাত্র অর্কো চাকমা নিহত 

error: Content is protected !!
%d bloggers like this: