মঙ্গলবার , ২০ ডিসেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

জুরাছড়িতে সেনাবাহিনীর পিঠা উৎসব

প্রতিবেদক
প্রতিনিধি, জুরাছড়ি, রাঙামাটি
ডিসেম্বর ২০, ২০২২ ১০:৩২ অপরাহ্ণ

রাঙামাটি জুরাছড়ি উপজেলায় সেনা বাহিনীর অদ্বিতীয় দুই জোনের উদ্যোগে পিঠা উৎসব ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় বনযোগীছড়া জোনের মাঠে পিঠা উৎসবে সেনা ও উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, হেডম্যানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পরিণত হয় সম্প্রীতির মিলন মেলা।

বিকাল সাড়ে ৩ টা থেকে অতিথি আগম শুরু হয়। অতিথিদের অভ্যর্থনা জানাচ্ছেন সেনা বাহিনীর পদস্থ কর্মকর্তারা।

সন্ধ্যা ৫ টায় মাঠের দু’পাশে সাজানো হয়ে বিভিন্ন পিঠা। আগত অতিথিরা সেখান থেকে এক এক করে পিঠার স্বাদ নিচ্ছে।
পিঠা খেতে শুরু হয় আড্ডা, উৎবে মাতাল উপস্থিত সকল কর্মকর্তারা।

উৎসবে অংশগ্রহণকারী বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা ও মৈদং ইউনিয়নের চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা বলেন, সেনা বাহিনীর এমন অনুষ্ঠানে দেখে আমরা খুবই মুগ্ধ। আগে কখনো এভাবে আয়োজন করা হয়নি।

রির্সোস সেন্টারের ইন্সেট্রক্টর মোঃ মরশেদুল আলম বলেন, সেনা বাহিনী এই পিঠা উৎসব সকল কর্মকর্তাদের মাঝে প্রান চাঞ্চল্য ফিরে পেয়েছে।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেন ও উপজেলা প্রকৌশলী মোঃ মতিউর রহমান বলেন, চাকরির কর্মব্যস্ততার কারণে কত বছর না গ্রামের বাড়ীতে পিঠা খাবার সুযোগ হয়না, সেনা বাহিনীর এমন উদ্যোগ সত্যিই প্রসংশনীয়।
উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ বলেন, এমন পিঠা উৎসবে সকল কর্মকর্তাদেন মাঝে এক বিশাল আনন্দ তৈরী হয়েছে। সেনা বাহিনীর এমন আয়োজনে আমরা কৃতজ্ঞতা।
রাত ৮ টায় অনুষ্ঠিত হয় নৈশভোজ।

নৈশভোজ শেষে লেফটেন্যান্ট কর্নেল জুলকিফলী আরমান বিখ্যাত পিএসসি অংশগ্রহণকারীদের উদ্দেশ্য স্বাগত বক্তব্য রাখেন।

পরে সেনা বাহিনীর পক্ষ থেকে বদলি জনিত বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথকে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেন। এছাড়া উপস্থিত সকল কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের শুভেচ্ছা উপহার প্রদান করেন সেনা কর্মকর্তারা।

এ সময় জোন উপ-অধিনায়ক মেজর মোঃ এহতে শামুল হক, ক্যাপ্টেন মোশারফ হোসেন সাগর, উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজম, বনযোগীছড়া হেডম্যান করুনা ময় চাকমা, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা, দুমদুম্যা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাধন কুমার চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমা, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবু সপিয়ানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধি এবং সেনা বাহিনীর পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুরাছড়িতে কন্যা শিশু দিবস পালিত 

কাপ্তাইয়ে জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা

পাহাড়ে সম্প্রীতি রক্ষায় ভেদাভেদ ভুলে শান্তির পক্ষে কাজ করার আহ্বান জানালেন রামগড় সিও

কাপ্তাইয়ে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান

খাগড়াছড়িতে জেএসএসের গণ সমাবেশ / সরকার পাহাড়িদের সাথে বিশ্বাসঘাতকতা করে চলেছে

শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব

বিলাইছড়িতে নির্বাচনী প্রচারণায় জাতীয় পার্টির অশোক তালুকদার

কাপ্তাইয়ে পুজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রতি লিটার সয়াবিন ১৫২ টাকায় বিক্রি করল সততা স্টোর

ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে কাপ্তাইয়ে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও কম্বল বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: