সোমবার , ৬ মার্চ ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

লংগদুতে প্রশিক্ষণ শেষ করা শিক্ষার্থীদের মাঝে কম্পিউটার সনদ বিতরণ

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
মার্চ ৬, ২০২৩ ৮:০৭ পূর্বাহ্ণ

রাঙামাটির লংগদু উপজেলায় সেনাবাহিনীর উদ্যোগে কমিউনিটি কম্পিউটার প্রশিক্ষণার্থী ১০২ জন শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ করেছে সেনাবাহিনীর লংগদু জোন।

৫ মার্চ রবিবার সকালে মাইনীমুখ আর্মি ক্যাম্পে লংগদু জোন কর্তৃক আয়োজিত কমিউনিটি কম্পিউটার প্রশিক্ষণের ৪র্থ ধাপের সমাপনী এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

৩ বীর (তেজস্বী বীর) লংগদু জোনের দায়িত্ব গ্রহণের পর থেকে গত এপ্রিল ২০২২ তারিখ হতে অদ্যাবধি পর্যন্ত ০৪ টি ধাপে পরিচালিত এই কমিউনিটি কম্পিউটার প্রশিক্ষণে সর্বমোট ১০২ প্রশিক্ষণার্থী সফলতার সাথে প্রশিক্ষণ সমাপ্ত করে।

উক্ত সনদপত্র বিতরণী অনুষ্ঠানে লংগদু জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল হিমেল মিয়া, (পিএসসি) প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সদনপত্র বিতরন করেন। সনদপত্র বিতরণ অনুষ্ঠানে জোন কমান্ডার বলেন, ‘আমরা প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কারিগরী শিক্ষার আলো ছড়িয়ে দিতেই কমিউনিটি কম্পিউটার প্রশিক্ষণের আয়োজন করেছি।’ এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চালু থাকবে বলে জোন কমান্ডার আশাবাদ ব্যক্ত করেন। কমিউনিটি কম্পিউটার প্রশিক্ষণের সকল প্রশিক্ষণ কার্যক্রম, প্রশিক্ষক এবং প্রশিক্ষণ সহায়ক সামগ্রী সরবরাহসহ যাবতীয় ব্যয়ভার লংগদু জোন কর্তৃক বহন করা হয়।

পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি লংগদু জোন পাহাড়ে বসবাসরত জনসাধারণের আর্থ-সামাজিক ব্যবস্থার উন্নয়নের লক্ষে পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিতভাবে অসহায় ও দরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা, দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার জন্য আর্থিক অনুদান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষা উপকরণ বিতরণ, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে আর্থিক অনুদান এবং দূর্গম পাহাড়ী অঞ্চলের মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে মেডিক্যাল ক্যাম্প পরিচালনাসহ অসংখ্য উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এসকল কার্যক্রম পাহাড়ে বসবাসরত জনগনের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। লংগদু জোনের এই উন্নয়নমূলক কার্যক্রম স্থানীয় জনসাধারণের মধ্যে সেনাবাহিনীর প্রতি এক অনন্য বিশ্বাস স্থাপন করেছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে নির্বাচন ও গণভোটে ভোটদানে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মতবিনিময় সভা

রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে হত্যামামলার আসামী সহ গ্রেপ্তার ৪

বোধিপুর বন বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

পার্বত্য চট্টগ্রামে প্রাকৃতিক ভিত্তিক সমাধান প্রকল্প কার্যক্রম পরিদর্শন

দীঘিনালা থানা সেনা সহায়তায় পুলিশের কার্যক্রম শুরু 

কৃষির মাটিতে পরিবর্তনের বীজ– লংগদুতে ফিল্ড স্কুল কংগ্রেস

চন্দনাইশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

কাপ্তাইয়ে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

রাঙামাটি শহরে কাপ্তাই হ্রদ থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাঙামাটির নানিয়ারচরে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত

error: Content is protected !!
%d bloggers like this: