শনিবার , ২২ এপ্রিল ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বান্দরবানে অশুভ শক্তিকে প্রতিরোধ করতে নদী পূজা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
এপ্রিল ২২, ২০২৩ ১১:২১ পূর্বাহ্ণ

অশুভ শক্তিকে প্রতিরোধ করার উদ্দেশ্যে বান্দরবানের বৌদ্ধ ধর্মালম্বীরা নদী পূজা করেছে।

পূজা উপলক্ষে শনিবার (২২ এপ্রিল) সকালে বান্দরবান রাজবাড়ী পরিবারের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি রাজবাড়ী প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উজানী পাড়া সাংঙ্গু নদীর তীরে এসে সমবেত হয়।


শোভাযাত্রায় বান্দরবানের বোমাং সার্কেলের চীফ রাজপুত্র চসিংপ্রু বনি, রাজপরিবারের সদস্য, বিভিন্ন মৌজার হেডম্যান ও কারবারি (পাড়া প্রধান) সহ বৌদ্ধ ধর্মালম্বী পুরুষরা অংশ নেয়।
পরে সাংঙ্গু নদীর তীরে বটগাছ ও নদীর পূজা করে বৌদ্ধ ধর্মালম্বীরা।

এসময় মিষ্টান্ন, মোমবাতি ও ধুপ জ্বালিয়ে এবং নদীতে ফুল বির্সজন দিয়ে দেবতার পূজা করা হয়।

এসময় নতুন বছরে পৃথিবীতে সুখে-শান্তিতে বসবাসের জন্য প্রার্থনা করা হয়।
রাজ পরিবার সূত্রে জানা গেছে, একসময় সবুজের ঘেরা পাহাড় পরিবেশে অশুভ শক্তি প্রভাব বিস্তার করতো। এতে পাড়ার বাসীগণ বিভিন্ন সময় নানান ধরনের রোগব্যাধি অসুবিধা সম্মুখীন হতো। তাই তারা বিশ্বাস করেন অশুভ শক্তির হাত থেকে রেহাই পেতে এই নদী পূজা (ক্ষ্যং ফুহ) পালন করে আসছে।
উল্লেখ্য যে, প্রতিবছর বৈশাখ মাসে রাজপরিবারের পক্ষ থেকে এই নদী পূজা উদযাপন করা হয়ে থাকে। আর এর মাধ্যমে পুরাতন বছরকে বিদায় ও নতুনের আহ্বান জানান বৌদ্ধধর্মাবলম্বীরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটির ফারুয়ায় ৪৫ বছর আগে শহীদ জিয়ার খনন করা খাল পুনঃখনন শুরু

ইঁদুরে ক্ষতিগ্রস্ত সাজেকের ২৫টি গ্রামে জাবারাং সমিতির খাদ্য সহায়তা প্রদান

কাপ্তাই ভাঙামুড়ায় আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বরকলে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে মারামারি

প্রশংসা কুড়িয়েছে কাপ্তাই শিল্পকলা একাডেমির গীতিনৃত্যনাট্য ‘এই বিজয় রক্ত কেনা’

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর বাণী

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের নানিয়ারচরে প্রশিক্ষণ

নানিয়ারচরে শেখ রাসেলের জন্মদিন পালন

ডেঙ্গু ও এডিস মশার বিস্তার রোধে কাপ্তাইয়ে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু 

error: Content is protected !!
%d bloggers like this: