শুক্রবার , ২৬ মে ২০২৩ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

খাগড়াছড়িতে আওয়ামীলীগ বিএনপি’র কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া,  উভয়পক্ষের আহত ৮

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
মে ২৬, ২০২৩ ১:১২ অপরাহ্ণ

 

খাগড়াছড়ি শহরের কলেজ রোড এলাকায় আজ সকাল সাড়ে ১১টা নাগাদ বিএনপি ও আওয়ামীলীগ কর্মীদের মধ্যে মৃদু ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানকে বহনকারী প্রাইভেট কারের পেছনের কাঁচ ভেঙ্গে গেছে। বিএনপি ও আওয়ামীলীগ এ ঘটনার জন্য পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন।

জেলা বিএনপি’র সা. সম্পাদক এম এন আফছার জানান, পূর্ব নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে আসা কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল নোমানকে গাড়িবহর যোগে নিয়ে আসার সময় জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। এতে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানের গাড়িতেও হামলা চালানো হয়। হামলায় তিনি রক্ষা পেলেও জেলা বিএনপি’র সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজাসহ পাঁচজন আহত হয়েছেন।

জেলা আওয়ামীলীগের সা. সম্পাদক নির্মলেন্দু চৌধুরী জানিয়েছেন, বিএনপি-জামাতের দেশব্যাপি সন্ত্রাস- নৈরাজ্যের প্রতিবাদে পূর্ব নির্ধারিত শান্তি সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীরা অফিসে বিশ্রাম নেয়ার সময় বিএনপি’র গাড়িবহর থেকে কার্যালয়ের দিকে বিএনপি’র উচ্ছৃংখল নেতাকর্মীরা উস্কানিমূলকভাবে ইট ও পাটকেল ছুঁড়তে থাকলে ধাওয়া-ধাওয়ির ঘটনা ঘটে। এতে ছাত্র ও যুবলীগের চারজন আহত হয়েছেন।

পুলিশ সুপার নাইমুল হক জানান, পুলিশ অত্যন্ত সর্তকতার সাথেই দায়িত্ব পালন করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। জেলা পুলিশের পক্ষ থেকে উভয়পক্ষের সহযোগিতা কামনা করা হয়েছে।

উল্লেখ্য, বিএনপি’র কর্মসূচিকে ঘিরে গত কয়েকদিন ধারেই জেলা শহরে উত্তেজনা বিরাজ করছে। উভয়পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বুয়েটে আয়োজিত হচ্ছে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের প্রদর্শনী

প্রাকৃতিক বিপর্যয়ে পর্যটকহীন বান্দরবান

কাপ্তাইয়ে এবার ৮ মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা

স্বাস্থ্য বিভাগের নিয়োগে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন– নিয়োগদাতা কর্তৃপক্ষ

এক সপ্তাহেও উদ্ধার হয়নি কেপিএম চিপিং এন্ড হ্যান্ডলিং প্লান্টের চুরি যাওয়া রোলার 

বাঘাইছড়িতে বন্যার্ত্যদের মাঝে বিনামূল্যে খাবার ও  চিকিৎসা সেবা প্রদান মারিশ্যা জোন’র

রাঙামাটিতে শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে: কৃষিবিদ কাজল তালুকদার

রাঙামাটিতে পুলিশের অভিযানে মদ তৈরির কারখানাসহ বিপুল পরিমান দেশীয় চোলাই মদ উদ্ধার

গাউছুল আজম মাইজভান্ডারীর ১১৭তম ওরশ শরীফ: / কনকনে শীত উপেক্ষা করে মাইজভান্ডারে আশেক-ভক্তের ঢল নেমেছে

কাপ্তাই জাতীয় উদ্যানে বার্মিজ পাইথন অজগর সাপ অবমুক্ত

error: Content is protected !!
%d bloggers like this: