বুধবার , ৬ সেপ্টেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

লংগদুতে সাবেক নারী ইউপি সদস্যের বাড়িঘর ভেঙে দেওয়ার অভিযোগ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ৬, ২০২৩ ২:১৩ অপরাহ্ণ

 

রাঙামাটির লংগদুতে দলবল নিয়ে বসতভিটা দখলে নিতে সাবেক নারী ইউপি (ইউনিয়ন পরিষদ) সদস্য মমতাজ বেগমের বাড়িঘর ড্রেজার চালিয়ে ভেঙে দেওয়া হয়েছে। কেটে নেওয়া হয়েছে বাগানের গাছপালা।

এ ঘটনা লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নে। জাল দলিল নিয়ে বসতভিটার জায়গা—জমি দখল করতে ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মো. জহিরুল ইসলাম এ ঘটনায় জড়িত বলে অভিযোগ করেছেন, একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঠেকাপাড়ার মো. দিদারুল ইসলামের স্ত্রী সাবেক ইউপি সদস্য মমতাজ বেগম।

তিনি অভিযোগ করে বলেন, ১৭ আগষ্ট রাতে বগাচতর ইউনিয়নের প্যাটাইন্যামাছড়া এলাকায় আমার বসতভিটা জায়গায় সৃজিত ১ হাজারের অধিক গাছ কেটে নিয়ে গেছেন জহিরুল ইসলামের লোকজন। এ সময় আমার ৩৫ বছরের ভোগ—দখলীয় বসতভিটা দখল করেন তারা। ড্রেজার চালিয়ে আমার বসতভিটা ভাংচুরসহ ফলজ ও বনজ গাছপালা বিনষ্ট করে দেওয়া হয়েছে। আমি বাধা দেওয়ায় জহিরুল ও তার লোকজন আমাকে মারধর করে ঘর থেকে বের করে দেয়। আমার একটি স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে যায়। আমার বাড়িঘরে ব্যবহৃত আসবাবপত্র, ঘরের চাল ও বেড়া ড্রেজার দিয়ে ভাংচুর করে দেয়। এতে আমার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি করেছে তারা। তবে আমি স্থানীয় ইউনিয়ন পরিষদে ঘটনাটি জানালে সঙ্গে সঙ্গে ড্রেজার মেশিনটি জব্দ করে ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে অভিযোগ অস্বীকার করে জহিরুল ইসলাম বলেন, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। যা নাটক সাজিয়েছেন মমতাজ বেগম। মমতাজ কী ধরনের মহিলা— তা এলাকার সবাই জানেন। এর আগেও আমার বিরুদ্ধে কয়েকটি মামলা দিয়েছেন তিনি।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, এ ব্যাপারে থানায় এখনো অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান উন্নয়নের জোয়ারে ভাসছে পার্বত্য অঞ্চল- পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

সিয়াই হারুম উচ্চ বিদ্যালয় প‌রিদর্শনে খাগড়াছড়ির ডিসি প্রতাপ চন্দ্র বিশ্বাস

খুলে দেয়া হয়েছে রোয়াংছড়ি দেবতা খুম

লংগদু জোন কাপ ফুটবল টুনামেন্ট / লংগদুকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন খেদারমারা

খুলে দেওয়া হলো চন্দ্রঘোনার থানাঘাট-মিশন সড়ক:  চলছে যানবাহন 

রামগড়ে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে আটক ৩

আগামীকাল কাপ্তাই সফরে আসছেন উপদেষ্টা আলী ইমাম মজুমদার

‎রাঙামাটিতে শীতার্ত মানুষের পাশে চেম্বার অব কমার্স: ৮০০ পরিবারে কম্বল বিতরণ

রাঙামাটির চম্পক নগর যুব ঐক্য পরিষদের উদ্যোগে ইফতার সমগ্রী বিতরণ

শতবর্ষী কুষ্ঠ রোগী কিশোরী বালা চাকমা, ৫০ বছর ধরে চিকিৎসা নিচ্ছেন চন্দ্রঘোনা কুষ্ঠ হাসপাতালে

error: Content is protected !!
%d bloggers like this: