শুক্রবার , ৬ অক্টোবর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

লক্ষ্মীছড়িতে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

প্রতিবেদক
তালাত মাহমুদ শিশির, লক্ষীছড়ি, খাগড়াছড়ি
অক্টোবর ৬, ২০২৩ ৮:২২ অপরাহ্ণ

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস  উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল চৌধুরী।

আলোচনা সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা উল্লেখ্য করে বক্তব্য প্রদান করেন, লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লক্ষ্মীছড়ি উপজেলা কৃষি অফিসার মোঃ মেহেদুল ইসলাম, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ মোঃ হাসান মাহমুদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খন্দকার আব্দুল ওহাব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন ব্যাপারী, লক্ষ্মীছড়ি ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, দুল্যাতলী ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমা, বর্মাছড়ি ইউপি চেয়ারম্যান সুইসালা চৌধুরী সহ সকল ইউনিয়নের ওয়ার্ড মেম্বার ও মহিলা মেম্বারবৃন্দ।

অনুষ্ঠানে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে পুরস্কৃত হয়েছেন, বর্মাছড়ি ইউনিয়ন, শ্রেষ্ঠ চেয়ারম্যান সুইসালা চৌধুরী, শ্রেষ্ঠ সচিব কমল কৃষ্ণ চাকমা ও শ্রেষ্ঠ গ্রাম পুলিশ মোঃ সালাউদ্দিন।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: