বৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

লংগদুতে বনবিহারের জমি বেদখলমুক্ত করার দাবী জানিয়েছে ইউপিডিএফ

প্রতিবেদক
প্রেস বিজ্ঞপ্তি
অক্টোবর ১২, ২০২৩ ৫:৪৯ অপরাহ্ণ

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর রাঙামাটি জেলা ইউনিটের প্রধান সংগঠক শান্তিদেব চাকমা আজ বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে সরকারের কাছে এই দাবি জানান এবং এই অন্যায় ভূমি বেদখলের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

তিনি বলেন, ‘বাঁচার জন্য, ভূমি রক্ষার জন্য এ ছাড়া আমাদের জন্য আর অন্য কোন পথ খোলা নেই।’

লংগদুর ভাইবোন ছাড়া এলাকার পরিস্থিতি বর্তমানে বিষ্ফোরন্মুখ মন্তব্য করে তিনি বলেন, গতকাল বুধবার স্থানীয় জনগণ বেদখলকারীদের বাধা দিলে সেটেলাররা রাতে বিহারে হামলা চালায়, বিহার অধ্যক্ষ ও শ্রমণকে বিতাড়িত করে এবং বিহারের রান্নাঘর নির্মাণের জন্য রক্ষিত কাঠ লুট করে নিয়ে যায়।

তিনি আরও জানান বিহারের জমি ছাড়াও সেটেলাররা স্থানীয় কয়েকজন গ্রামবাসীর জমিও জোরপূর্বক দখল করেছে। তিনি এই ভূমি বেদখল ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

ইউপিডিএফ নেতা পার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখল পাহাড়িদের জন্য একটি ক্রনিক ও জীবন মরণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে মন্তব্য করে বলেন, সামরিক বেসামরিক প্রশাসনের সহায়তায় বহিরাগত সেটেলাররা জোরপূর্বক জমি কেড়ে নিয়ে থাকে। এর বিরুদ্ধে পাহাড়ি ভূমি মালিকরা কোথাও প্রতিকার পায় না।

শান্তিদেব চাকমা ভূমি বেদখলকারী সেটেলারদের প্রতি পক্ষপাতমূলক আচরণ করা থেকে বিরত থাকার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজস্থলীতে জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্ধোধন

রামগড় চা বাগানে বজ্রপাতে ৬ চা শ্রমিক আহত

কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে ভোট পড়েছে ৪২% উপরে

ঈদগাঁওয়ে সিএনজি চালককে অস্ত্র দিয়ে ফাঁসানোর ঘটনায় অভিযুক্ত পুলিশ বহাল তবিয়তে

কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করলেন দীপংকর তালুকদার এমপি

রাঙামাটিতে জমে উঠেছে বিএনপিসহ প্রার্থীদের নির্বাচনি প্রচারণা

কাপ্তাই হ্রদের পুনর্খনন করে গভীরতা বাড়ানোর উদ্যোগ নেয়া হবে-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

কাপ্তাইয়ে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ একজন আটক

জুরাছড়িতে কঠিন চীবর দানে বিশ্বশান্তি ও দুঃখমুক্তি কামনা

রাঙামাটিতে এমএন লারমার শাহাদাৎ বার্ষিকী পালন

error: Content is protected !!
%d bloggers like this: