রবিবার , ১৫ অক্টোবর ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বান্দরবানে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
অক্টোবর ১৫, ২০২৩ ৩:০৫ অপরাহ্ণ

বান্দরবানের বাক্‌প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের দায়ে আলতাছ উদ্দিন (৩২) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

রবিবার (১৫ অক্টোবর) সকালে বান্দরবানের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে বিচারক জেবুন্নাহার আয়শা এই রায় দেন।একই সঙ্গে আসামীকে ১লক্ষ টাকা জরিমান ও অনাদায়ের আরো একবছর কারাদন্ড প্রদান করা হয়।

সত্যতা নিশ্চিত করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে পাবলিক প্রসিকিউটর এডভোকেট বাসিং থোয়াই।

দন্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- লামা ফাঁসিয়াখালী ইউনিয়নের কাঠাল ছড়া এলাকার বাসিন্দা জকির আহাম্মদ ছেলে আলতাজ উদ্দিন(৩২)।

আদালত সূত্রে জানা যায়, লামা উপজেলার একই ইউনিয়নের শামুক ছড়ার মুখ এলাকা এক বাক্‌প্রতিবন্ধী নারীকে(৪৩) বিভিন্ন প্রলোভন দেখিয়ে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন আলতাজ উদ্দিন (৩২) । ২০২১ সালের ১২ ডিসেম্বর বিকালে সাড়ে চারটায় পরিবার অনুপস্থিতিতে বাড়িতে ঢুকে বাক্‌প্রতিবন্ধী নারীকে জোড়পূর্বক ভাবে ধর্ষণ করেন। পরে সেখান থেকে আসামী পালিয়ে যান। পরে এই ঘটনায় একই দিনে ওই নারী মা বাদী হয়ে লামা থানায় আলতাজ উদ্দিন কে আসামী করে মামলা করেন।

পুলিশ মামলার তদন্ত শেষে আলতাজ উদ্দিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আসামির উপস্থিতিতে আজ সকালে আদালত এই রায় প্রদান করেন।

বান্দরবান আদালতের কোর্ট ইনচার্জ এস আই মো: আরিফ জানান, রায়ের পর আসামীকে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাইখালী ইউনিয়নে ১৩১৩ পরিবার পেলো টিসিবির পণ্য 

বর্ণাঢ্য আয়োজনে মহালছড়িতে বাঁশরি ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ডা. এস এম চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও প্রার্থনা

কাপ্তাইয়ে ২ টি প্যাথলজি বন্ধের নির্দেশ

কাউখালী উপজেলা নির্বাহী অফিসারের বিদায় ও বরণ / ভালো কাজ করলে সর্বক্ষেত্রে স্বীকৃতি পাওয়া যায়-সামশুদ্দোহা চৌধুরী

লংগদুতে গাঁজাসহ ৪ জন আটক

বান্দরবানে ট্রাক খাদে পড়ে চালক নিহত

কাপ্তাইয়ে আগুনে পুড়ল ৮টি দোকান এবং ১টি সিএনজি: ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা

পুলিশ সপ্তাহ উপলক্ষে কাপ্তাইয়ে প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত 

রাঙামাটিতে বীমা দিবস পালিত

error: Content is protected !!
%d bloggers like this: