শুক্রবার , ১০ নভেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটিতে এমএন লারমার শাহাদাৎ বার্ষিকী পালন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ১০, ২০২৩ ৩:৫৮ অপরাহ্ণ

রাঙামাটিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার (এমএন লারমা) ৪০ তম শাহাদাৎ বার্ষিকী  পালিত হয়েছে।

শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্মরণসভা আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙামাটি জেলা কমিটি।
স্মরণ সভায় শোক প্রস্তাব পাঠ করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা।

এসময় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙামাটি জেলা কমিটির সভাপতি ডা.গঙ্গা মানিক চাকমা’র সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি ঊষাতন তালুকদার।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ শিশির চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহ-সভাপতি অ্যাডভোকেট ভবতোষ দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি সাংগঠনিক সম্পাদক মনি চাকমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নিপন ত্রিপুরা সহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব,শিক্ষক, কবি, সাহিত্যিক, মানবাধিকার কর্মী, সাংবাদিক, ছাত্র- যুব সমাজ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

এর আগে জেলা শিল্পকলা একাডেমি থেকে বনরুপা পর্যন্ত একটি প্রভাতফেরি বের করা হয়। পরে অস্থায়ীভাবে নির্মিত এম এন লারমা প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় এমএন লারমার ৪০ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।

১৯৮৩ সালের ১০ নভেম্বর খাগড়াছড়ির পানছড়ির গভীর জঙ্গলে জনসংহতি সমিতির বিদ্রোহী পক্ষের হামলায় এমএন লারমা আট সহযোদ্ধাসহ শাহাদাৎ বরন করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় শোক দিবস উপলক্ষে কাপ্তাই মহিলা আ’লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

রাঙামাটিতে টিসিবির ট্রাকসেল: পণ্য সংকটে ভোগান্তিতে নিম্নআয়ের মানুষ

মহালছড়িতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

কুতুবদিয়ায় ৩ দশকেও হয়নি টেকসই বেড়িবাঁধ

৩২ বছর শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন কল্যানি বড়ুয়া

কাপ্তাই লাম্বার প্রসেসিং কমপ্লেক্স ইউনিটে পবিত্র ঈদ-ই -মিলাদুন্নবী (সঃ) অনুষ্ঠিত 

মানিকছড়িতে নমুনা শস্য কর্তন

উপজেলা নির্বাচনে অংশ নেবে পাহাড়ের আঞ্চলিক দল: তৎপর সম্ভাব্য প্রার্থীরা

খাগড়াছড়িতে ডেভিল হান্টে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি গ্রেপ্তার

সাফ জয়ী তিন কৃতি খেলোয়াড় ও সহকারী কোর্সকে খাগড়াছড়ি রিজিয়নের দুই লক্ষ টাকা অনুদান 

error: Content is protected !!
%d bloggers like this: