শনিবার , ২৭ মে ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ফের ধরা পড়লো রাক্ষুসে সাকার মাউথ ক্যাটফিস

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মে ২৭, ২০২৩ ৩:১০ অপরাহ্ণ

 

কাপ্তাইয়ের পাশ দিয়ে বয়ে যাওয়া কর্ণফুলী নদীতে জেলেদের জালে তৃতীয়বারের   মতো ধরা পড়লো  বিদেশী প্রজাতির রাক্ষুসে সাকার মাউথ ক্যাটফিস।

শনিবার (২৭ মে) সকালে চন্দ্রঘোনা কেপিএম কয়লার ডিপু এলাকার কর্ণফুলি নদীতে মাছ ধরতে গিয়ে ঐ এলাকার  সমুল্য মল্লিক এর   জালে এই মাছ ধরা পড়ে।

এর আগে ২০২২ সালের  ২ জানুয়ারি বেলা ১২ টার দিকে কাপ্তাইয়ের শিলছড়ির সীতাঘাট এলাকায় মাছ ধরার সময় ঐ এলাকার জেলে মোঃ রহমত আলীর জালে এই মাছটি প্রথমবারের মতো ধরা পড়ে এবং চলতি বছরের   ৫ মে চন্দ্রঘোনা কেপিএম কয়লার ডিপু সংলগ্ন কর্ণফুলি নদীতে মাছ ধরতে গিয়ে ঐ এলাকার আবির মল্লিক শুভর জালে এই মাছ ধরা পড়েছিল।

সমুল্য মল্লিক  এই প্রতিবেদককে জানান, আমরা কয়েকজন  কর্ণফুলী নদীতে  মাছ ধরতে গিয়ে আজ ( শনিবার ) সকালে  এই মাছটি আমাদের জালে পাই। পরে জানতে পারলাম এটা নিষিদ্ধ মাছ। আমরা সেটা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এর কাছে পৌঁছে দিব।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কাপ্তাইয়ের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, সাকার মাউথ ক্যাটফিশ দেশীয় প্রজাতির জন্য হুমকি এবং নদীর তলদেশের জলজ পরিবেশের জন্য ক্ষতিকর।

গত ১৫ জানুয়ারি সরকারের মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয় এর আইন অধিশাখার এক প্রজ্ঞাপনে দেশে চুড়ান্তভাবে এই মাছ আমদানী, বিপণন, বংশ বিস্তার এবং চাষ নিষিদ্ধ ঘোষণা করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায় 

নানিয়ারচরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

বান্দরবানের ভ্যাট অফিসের হয়রানী বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাঘাইছড়িতে প্রশাসনের সভা অনুষ্ঠিত

বিলাইছড়িতে জাতীয় নির্বাচন ও গণভোটে ভোটদানে উদ্বুদ্ধ করতে প্রচারণা

শ্রীশ্রী সরস্বতী পূজা উপলক্ষে কাঠালতলীতে সাংস্কৃতিক অনুষ্ঠান

কাপ্তাই ফায়ার সার্ভিস দপ্তরে ৩ দিনব্যাপী স্বেচ্ছাসেবক প্রশিক্ষণের উদ্বোধন 

কাপ্তাইয়ের রাইখালী ও চিৎমরমে টিসিবির পণ্য পেলেন ১৬৯০ জন

ভাতিজা-ভাগিনারাই বলে ওয়াদুদ ভূঁইয়া হত্যাকারি : মংসুইপ্রু চৌধুরী

খাগড়াছড়িতে কারাগারেই এসএসসি পরীক্ষা দিচ্ছেন ৩ আসামী

error: Content is protected !!
%d bloggers like this: