বৃহস্পতিবার , ২৩ নভেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাজবন বিহারে দুদিনের কঠিন চীবর দান শুরু

প্রতিবেদক
রিকোর্স চাকমা, রাঙামাটি।
নভেম্বর ২৩, ২০২৩ ৭:৪৯ অপরাহ্ণ

রাঙামাটি রাজবন বিহারে বৃহস্পতিবার বিকালে বেইনঘর উদ্বোধন পঞ্চশীল গ্রহণ ও চড়কায় সুতা কাটার মধ্য দিয়ে রাঙামাটি রাজবন বিহারে শুরু হয়েছে ৪৮ তম দানোত্তম কঠিন চীবর দান।

বেইনঘর উদ্বোধন রাজবন বিহার পরিচালনা কমিটির সভাপতি গৌতম দেওয়ান। চড়কায় সুতা কেটে বেইন বুনন কার্যক্রম উদ্বোধন করেন পাহাড়ের তাঁত শিল্পের অন্যতম উদ্যোক্তা মুঞ্জুলিখা চাকমা।

বেইনকর্মীদের পঞ্চশীল প্রদান করেন রাজবন বিহারের বিহার অধ্যক্ষ প্রজ্ঞালংকার মহাস্থবির। দুদিন ব্যাপী এ অনুষ্ঠানে ২৪ ঘন্টার মধ্য তুলা থেকে সুতা তৈরি করে কোমর তাঁতের মাধ্যমে চীবর (রং বস্ত্র) তৈরি করা হবে। যা দান করা হবে শুক্রবার দুপুরে।

এ বছর রাজবন বিহারে ১৯৮ টি বেইনে প্রায় ১ হাজার পাহাড়ি নারী বেইন কর্মী বেইন বুনবেন। অনুষ্ঠানকে ঘিরে রাতে আয়োজন করা হয়েছে বৌদ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান।

শুক্রবার চীবর দানের পাশাপাশি কল্পতুরু, বুদ্ধমূর্তি, সংঘদান, অষ্টপরিস্কার দান করা হবে। এ দানে অংশ নিতে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে অর্ধ লক্ষাধিক মানুষ হাজির হয়েছেন রাঙামাটিতে। অনুষ্ঠান দেখতে থাইল্যান্ড ও ভারত থেকে এসছেন বৌদ্ধ ভিক্ষু। এদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন।

প্রবারণা পুর্নিমার দিন থেকে পরবর্তী ১ মাস পর্যন্ত এ চীবর দান চলে পাহাড়ে। গত ২৮ অক্টোবর থেকে এ অনুষ্ঠান শুরু হয়। আগামী ২৮ নভেম্বর এ অনুষ্ঠান শেষ হবে।

তথাগত গৌতম বুদ্ধের সময় ২৪ ঘন্টার তুলা থেকে সুতা তা থেকে কোমর তাদের মাধ্যমে চীবর তৈরি করে বুদ্ধ ও শিষ্য সংঘকে দান করেন বিশাখা নামে এক পূণ্যবতি। ১৯৭৩ সালে রাঙামাটির লংগদুতে পরিনির্বাপিত বনভান্তে সর্বপ্রথম এ রীতিতে কঠিন চীবর দান প্রচলন করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটির সাজেকে সশস্ত্র দু’গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধ

বাঘাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি

তিন কোটি টাকার মাদক ধ্বংস করেছে রামগড় বিজিবি

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

কাপ্তাইয়ে ৫ হাজার ৫ শত ৫০ জন পাচ্ছেন বিনামুল্যে ভিজিএফ এর চাল

মারিশ্যা মাঝিপাড়া সীমান্ত সড়কে ক্ষতিগ্রস্তদের মাঝে ১৪ লাখ ৭৮ হাজার টাকা প্রদান

কক্সবাজার থেকে সাইকেলে নেপাল অভিযানে যাচ্ছেন কাপ্তাইয়ের বীর কুমার তনচংগ্যা

বিলাইছড়ি উপজেলার শিক্ষার্থীদের সঙ্গে উপজেলা প্রশাসনের আলোচনা সভা 

রাজস্থলীতে প্রবল বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি

রাজস্থলীর ঘিলাছড়িতে বিট পুলিশিং সভা

error: Content is protected !!
%d bloggers like this: