বুধবার , ১১ জানুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জানুয়ারি ১১, ২০২৩ ২:৫৮ অপরাহ্ণ

জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতির কাপ্তাইয়ের আয়োজনে বুধবার (১১ জানুয়ারী) সকাল ১০টা হতে কাপ্তাই উপজেলা সদর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শুরু হয়েছে ৫১ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা।

এতে এ্যাথলেটিক্স, ভলিভল, ব্যাটমিন্টন, ক্রিকেট, টেবিল টেনিস বিষয়ে উপজেলার ১৪ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রায় ২ শতাধিক প্রতিযোগী অংশ নিচ্ছেন বলে জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান।

উদ্বোধনী দিনে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাপ্তাই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, কাপ্তাই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাজমুল হাসান, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক বিদর্শন বড়ুয়া, উপজেলা স্কাউটস সম্পাদক মাহাবুব হাসান বাবু সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা।

এদিকে উদ্বোধনী দিনে অনুষ্ঠিত ক্রিকেট খেলায় প্রথম ম্যাচে অংশ নিয়েছে কাপ্তাইয়ের ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় বনাম চিৎমরম উচ্চ বিদ্যালয়। এতে চিৎমরম উচ্চ বিদ্যালয় ৫ উইকেটে জয় লাভ করেছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রিজার্ভ বাজার ক্রিকেট ক্লাবের নবগঠিত কমিটির অভিষেক

বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জুরাছড়িতে সার, বীজ, ফলজ চারা ও অন্যান্য সামগ্রী বিতরণ

শেখ কামাল জন্মদিন সম্পর্কে কোন কিছুই জানে না রাঙামাটির বিএফডিসি

রুমায় আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা পুলিশের আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং

কাপ্তাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ 

পার্বত্য শান্তিচুক্তি উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

কাপ্তাইয়ে শ্রেষ্ঠ নির্বাচিত রাইখালী রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

খাগড়াছড়িতে ৭৫ নারী পেলেন ল্যাপটপ

error: Content is protected !!
%d bloggers like this: