বুধবার , ১৫ নভেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটি শহরে খুঁটি থেকে পড়ে প্রাণ গেল বিদ্যুৎকর্মীর

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ১৫, ২০২৩ ১০:৫০ পূর্বাহ্ণ

 

রাঙামাটিতে বিদ্যুৎ লাইন সাহায্যকারীর বিদ্যুৎ খুঁটি থেকে পরে করুণ মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের চম্পক নগর বিলাস ভবনের সামনে ময়লা আবর্জনা সংলগ্ন বিদ্যুতের খুঁটি থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মোঃ আইয়ুব বেলাল (৪০) নামের ব্যক্তির মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান,সকাল সাড়ে ৮টার দিকে বিদ্যুৎ অফিসের লোকজন এসে বিলাস ভবনের সামনে বিদ্যুৎ খুঁটিতে লাইন ঠিক করতে উঠে। কিছুক্ষণ পরেই উপরে থাকা আইয়ুব বেলাল (৪০) নামের লোক ছিটকে নিচে পড়ে। আমাদের ধারনা ঘটনাস্থলেই সে মারা গেছে। তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ বিভাগের লোকজনসহ স্থানীয় লোকজন তাকে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আইয়ুব বেলালকে মৃত ঘোষণা করে।

জানা যায় প্রায় ত্রিশ ফুট উচু থেকে পড়ে গিয়ে বেলালের অকাল মৃত্যু হয়। এই মৃত্যু বিদ্যুৎ বিভাগের অবহেলার কারনে হয়েছে। তাদের আধুনিক কোন যন্ত্রপাতি না থাকায় প্রতি বছরই একাধিক লোক বিদ্যুৎ খুঁটি থেকে পড়ে মৃত্যু বরণ করছে।

জানা গেছে,২০১৪ সালে বিদ্যুৎ বিভাগে আইয়ুব বেলালের চাকুরি হয়। তার বাবা নেই। স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রয়েছে তার। মেয়ের বয়স ৭ বছর আর ছেলে ৩ বছর। তার এ অকাল মৃত্যুতে শোকের ছায়া বিরাজ করছে নিহতের পরিবারে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বান্দরবানে র‌্যাবের সাথে সন্ত্রাসীদের গোলাগুলি, ৫ সন্ত্রাসী আটক-র‌্যাব মহাপরিচালক

বহুল প্রতিক্ষীত কক্সবাজারে “তরুণ লেখক প্রকল্পের” উদ্বোধন

উখিয়ায় নিখোঁজ ইউপি সদস্য কামালের মরদেহ উদ্ধার

রাঙামাটি জেলা জজ আদালতে বিচারপ্রার্থী-বিশ্রামাগার ন্যায়কুঞ্জ’র ভিত্তি প্রস্তর স্হাপন 

রুমায় বাংলাদেশ সেনাবাহিনী চিরন্তন আটাশের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত 

রামেকে দরপত্র ছিনতাই ঘটনায় আরও একজন গ্রেফতার

রাঙামাটি জেলা ট্রাক, মিনিট্রাক, পিকআপ শ্রমিক ইউনিয়নের বেদখল অফিস নিজ দখলে

বরকলে অপহরণ হত্যা চেষ্টা মামলায় দুজন কারাগারে

কাউখালী মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত 

জুরাছড়িতে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: