শুক্রবার , ১৯ জানুয়ারি ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে নবীন বরণ-বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জানুয়ারি ১৯, ২০২৪ ৪:৪৩ অপরাহ্ণ

 

কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে( বিএসপিআই) এ  শুক্রবার (১৯ জানুয়ারি)  নবীন-বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

এই উপলক্ষে এদিন সকাল ৯ টায় ইনস্টিটিউট চত্বর হতে একটি বর্ণাঢ়্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কাপ্তাই লগগেইট, নতুনবাজার এবং কাপ্তাই ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রদক্ষিণ করে আবারও ইনস্টিটিউটে  এসে শেষ হয়।

এসময়  নবীন ও বিদায়ী শিক্ষার্থী এবং শিক্ষকরা র‍্যালীতে অংশ নেন।

বিএসপিআই এর  অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিন হাওলাদার র‍্যালির উদ্বোধন করেন।

পরে সকাল ১১ টায়  বিএসপিআই মাঠে  নবীন-বরণ ও বিদায় অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন বিএসপিআই এর  অধ্যক্ষ মোহাম্মাদ আবদুল মতিন হাওলাদার।

এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো.মহিউদ্দিন। ইনস্ট্রাক্টর মো.ইকবাল হায়দারের সঞ্চালনায় এসময় কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ সহ ইনস্টিটিউট এর সকল বিভাগীয় প্রধাণগণ এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এদিকে  একই দিন  বিকাল ৩ টায় বিদায় অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন রাঙামাটি  জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী ও কাপ্তাই সার্কেলের  অতিরিক্ত পুলিশ সুপার মো.সাইফুল ইসলাম। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ড  শো আয়োজন করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটি জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

রাবিপ্রবি কর্মচারী কল্যাণ সমিতির নেতৃত্বে কামাল হোসেন-রফিকুল ইসলাম 

কাপ্তাই শিলছড়ি ভেলাফা পাড়া সার্বজনীন বৌদ্ধ বিহারের শুভ উদ্বোধন

চলমান জনদুর্ভোগ নিরসনে মহালছড়ি জোনের সমন্বয় সভা অনুষ্ঠিত

রাঙামাটিতে স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত ঘাতক স্বপন চাকমা আটক

খাগড়াছড়িতে শেখ কামালের জন্মবার্ষিকী পালন

কাপ্তাইয়ে গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ শুরু

খাগড়াছড়ি জেলা পুলিশ ও বাংলাদেশ পুলিশ উইমেন্সের উদ্যোগে নারী দিবস উদযাপন

কাপ্তাইয়ে ৭৮ মেধাবী শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ

অনন্ত কুমার ত্রিপুরার মা বামরুঙ ত্রিপুরা আর নেই; বিভিন্ন মহলের শোক

error: Content is protected !!
%d bloggers like this: