সোমবার , ৫ ফেব্রুয়ারি ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

লংগদুতে কৃষকদের স্বপ্ন দেখাচ্ছে ঝাড়ুফুল 

প্রতিবেদক
বিপ্লব ইসলাম, লংগদু, রাঙামাটি
ফেব্রুয়ারি ৫, ২০২৪ ৩:২০ অপরাহ্ণ

 

দুর্গম পাহাড়ি এলাকায় ফোটে উলুফুল। ভিন্নধর্মী এ ফুল ঘরে সাজিয়ে রাখা হয় না, খোঁপাতেও এর হয় না ঠাঁই। সাধারণত এই উলুফুল দিয়ে বানানো হয় ঝাড়ু। সেই ঝাড়ু বাজারে বিক্রি করেন স্থানীয়রা।

মাঘে রাঙামাটির লংগদু উপজেলার উত্তর ইয়ারিংছড়ি সড়কের যেদিকে চোখ যায়, শুধু ঝাড়ুফুলের সমারোহ। ফুল থাকবে চৈত্র পর্যন্ত।

পাহাড়ে প্রাকৃতিকভাবে ফোটা এ ফুলের ১০ থেকে ১৫টি দিয়ে আঁটি বেঁধে ঝাড়ু বানানো হয়। সেই ঝাড়ু স্থানীয় বাজারে বিক্রি হয় ২০ থেকে ২৫ টাকায়।

শুধু স্থানীয় বাজারে নয়, সারা দেশে রয়েছে এ ঝাড়ুর চাহিদা। তাই অনেকে বাড়তি আয়ের উপায় হিসেবে নেন ঝাড়ু বানানোকে।

ঝাড়ুফুল বাগিচার মালিক রুস্তম আলী রুপচান জানান, গত বছর ঝাড়ু বিক্রি করে প্রায় ৭৫ হাজার টাকা পেয়েছেন। তার আশা, এ বছর ঝাড়ু থেকে আয় হবে প্রায় লাখ টাকা। রুপচানের ইচ্ছা বাণিজ্যিকভাবে ঝাড়ফুলের বাগান করার।

ঝাড়ু ফুলের চাষা নিপন চাকমা বলেন,এটা পাহাড়ের প্রাকৃতিক নিয়মে বেড়ে উঠে ফলে এর জন্য অন্যান্য চাষাবাদের মতো ঝামেলা পোহাতে হয়না এবং মুনাফাও ভালো পাওয়া যায়।

ঝাড়ু ফুলের বাগান মালিক শাহাদাৎ হোসেন বলেন, এই ঝাড়ু ফুলের বাগানটি দেখতে বেশ সুন্দর হয় শুধু মাত্র গরু আর আগুন ছাড়া এই বাগানের ক্ষতি অন্য পোকামাকড় করতে পারেনা। যার কারনে বিষ কিংবা ষার প্রয়োগের প্রয়োজন হয়না করতে হয়না অন্যান্য ফসল ফলানোর মত রক্ষনা বেক্ষন।

অন্য এক ঝাড়ু ফুলের বাগান মালিক সবুজ মিঞা বলেন,ঝাড়ু ফুল উচু টিলায় হয়,সাধারণত সেসব পাহাড়ে অন্যান্য পাহাড়ি গাছ ছাড়া চাষাবাদ করা মুস্কিল ফলে এটি মাটি পাহাড় কোনটিই নষ্ট করতে পারেনা এবং অতি দ্রুত সময়ে ভালো একটি মুনাফা দেয়। প্রতি বছর রোপণ করার ঝামেলাও নেই,কেটে নেওয়া ঝাড়ু কিংবা উলু ফুলের গোড়া হতে সে নিজেই প্রতি বছর বেড়ে উঠে। কাজেই এ বছর ভালো মুনাফা পেলে আগামী বছর ব্যাপক ভাবে সম্পুর্ণ টিলায় এর গোড়া ছড়িয়ে দিবো।

এ বিষয়ে লংগদু উপজেলার উত্তর ইয়ারিংছড়ি এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন,পাহাড়ে ফুল চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। এতে কম খরচে সফলতার মুখ দেখছেন চাষীরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বক্সার সুর কৃষ্ণ চাকমাকে সংবর্ধনা দিল রাঙামাটি জেলা প্রশাসন

রাবিপ্রবি’তে মহান বিজয় দিবস পালিত

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

বাঘাইছড়িতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

পাহাড়ে অসাম্প্রদায়িক সহাবস্থান নিশ্চিত করতে হবে

শতভাগ পাসের হার বজায় রেখেছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই

জুরাছড়ি উপজেলা পরিষদ ভবন উদ্বোধন করলেন এমপি দীপেন দেওয়ান 

মহালছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ বিতরণ

শ্যামল দে-খালেদা আক্তার কাপ্তাইয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক-শিক্ষিকা নির্বাচিত

দীঘিনালায় সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের পদত্যাগ 

error: Content is protected !!
%d bloggers like this: