মঙ্গলবার , ২ এপ্রিল ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে অবৈধ বালু উত্তোলনে সৃষ্ট গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
এপ্রিল ২, ২০২৪ ৪:২২ অপরাহ্ণ

 

খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে সৃষ্ট গর্তের পানিতে ডুবে শহিদুল ইসলাম ফরহাদ (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ১১টার সময় রামগড় পৌরসভার বাগান টিলা এাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের পিতার নাম আবুল বশর। নিহত ফরহাদ পূর্ব বলিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।

নিহতের প্রতিবেশি জয়নাল আবদীন জানান, দীর্ঘদিন ধরে ওই স্থানে বালু তোলায় গভীর গর্ত সৃষ্টি হয়। সম্প্রতি ঝড়বৃষ্টিতে গর্তটিতে পানি জমেছিলো। ওই পানিতে শিশুরা লাপালাপি করার একপর্যায়ে ইমন নামে এক শিশুকে ডুবে যেতে দেখে শহিদুল ইসলাম ফরহাদ তাকে বাচাঁতে পানিতে ঝাঁপ দিলে সেও পানির নিচে তলিয়ে যায়। ঘটনার পর শিশুটিকে উদ্ধার করে রামগড় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জুনিয়র কনসালন্টেন্ট শাহ আবরার জানান, শিশুটি হাসপাতালে আনার পূর্বে মারা যায়। মৃত্যু নিশ্চিত হওয়ার পরপরই স্বজনরা লাশ নিয়ে হাসপাতাল ত্যাগ করে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ জানান, আমরা এ ধরণের কোন অভিযোগ পাইনি। তবে অন্য মাধ্যমে এমন একটি খবর পেয়ে ঘটনার তদন্তে একজন সাব-ইনস্পেক্টর পাঠিয়েছি। তিনি ফিরে আসলে বিস্তারিত জানা যাবে।

অভিযোগ রয়েছে, কয়েকটি প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরেই অবৈধ ভাবে কৃষি জমির বালু উত্তোলন ও পাহাড় কেটে বাগানটিলার পরিবেশ ও প্রকৃতি ধ্বংশ করে দিয়েছে। বালু ও মাটি পরিবহণের কাজে ব্যবহৃত ছোট ছোট পিকআপ গাড়ির চাকায় নষ্ট হয়ে গেছে স্থানীয় সড়কগুলোও। তাদের বিরুদ্ধে কয়েকবার উপজেলা প্রশাসন অভিযান এবং জরিমানা করলেও থামছেনা এ সিন্ডিকেটের দৌরাত্ন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই মন্দিরে হাতির আক্রমন, ক্ষতিগ্রস্ত রান্নাঘর ও বাগান

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’কে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি প্রদান

কাপ্তাইয়ে এসএসসি, দাখিল ও কারিগরিতে পাশের হার ৬৭.৬৩শতাংশ, জিপিএ-৫ পেলো ৭০জন

নানিয়ারচরে ৩২৮১৬ জন পাচ্ছেন স্মার্ট জাতীয় পরিচয়পত্র

জুরাছড়ি পাহাড়ে শোভা পাচ্ছে জুমের পাকা ধান

ঈদগাঁওয়ে জলাবদ্ধতা নিরসনে টেকসই পরিকল্পনা হাতে নিলো ইউএনও

রাঙামাটিতে নবযোগদানকৃত ডাক্তারদের জেলা পরিষদের সংবর্ধনা

শিক্ষক কর্তৃক ছাত্রী যৌন হয়রানির প্রতিবাদে কাপ্তাই বিএসপিআইয়ে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ

বাঘাইহাট জোনের আয়োজনে দুর্গম সাজেক ইউনিয়নে সম্প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

লংগদুতে শিক্ষা নিয়ে ভাবনা: শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন

error: Content is protected !!
%d bloggers like this: