বুধবার , ২২ মে ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিলাইছড়ির বড়থলি ইউপি চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি

প্রতিবেদক
বিলাইছড়ি প্রতিনিধি, রাঙামাটি।
মে ২২, ২০২৪ ১২:৩০ অপরাহ্ণ

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতোমং মারমা গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে দুর্বৃত্তদের হামলার শিকার হন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিলাইছড়ি উপজেলার বড়তলি ইউনিয়নের বড়থলি মারমা পাড়ায় আতোমং মারমা তাঁর চাচার বাড়িতে বেড়াতে যান। রাত সাড়ে ১১ টার দিকে বাড়ির উঠানে হাঁটার সময় অতর্কিতে তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। পরে বাড়ির লোকজন ও স্থানীয়রা ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। চেয়ারম্যান আতোমং মারমার হাতে ও পায়ে গুলি লাগে।

পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মধ্যরাতে পাশের উপজেলা বান্দরবানের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনেরা। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়। আজ বুধবার সকালে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাঁকে।

বিলাইছড়ি থানার ওসি মো. আক্তার হোসেন ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, বড়থলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হয়েছে। তাঁকে প্রথমে রুমা স্বাস্থ্য কমপ্লেক্স পরে বান্দরবান জেলা সদর হাসপাতালে এবং সেখান থেকে বুধবার চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়।

ঘটনার তদন্ত করছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, কুকিচিন সন্ত্রাসীরা এই হামলা চালাতে পারে। তবে এখন পর্যন্ত হামলার কারণ ও হামলাকারীদের বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গণ-অভ্যুত্থানে রামগড়ের শহীদ মজিদের বাড়িতে খাগড়াছড়ির নবাগত ডিসি

জুরাছড়ি জোনের হেডম্যান- কারবারী সম্মেলন অনুষ্ঠিত

জুরাছড়িতে গৃহহীন ২০ পরিবারকে সেনাবাহিনীর ঘর প্রদান

উপবৃত্তি বাস্তবায়ন নিয়ে কাপ্তাইয়ে ওরিয়েন্টেশন প্রশিক্ষণ

শপথ শেষে ৪ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

খাগড়াছড়িতে উন্নয়ন বোর্ড ৭’শ ৫০ শিক্ষার্থীকে বৃত্তি দিলো ৬০ লক্ষ টাকা

বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এ সরকার কাজ করছে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

কাপ্তাইয়ে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ৪শ জনকে ত্রাণ সহায়তা

বাঘাইছড়ির কচুছড়িতে তিন শতাধিক পরিবারের মাঝে ২০ ইসিবির কম্বল বিতরণ 

রাঙামাটিতে উইভ’র কর্মপরিকল্পনা সভায় বক্তারা  / পাহাড়ী সমাজে এখন নারী জাগরণের হাওয়া বইছে

error: Content is protected !!
%d bloggers like this: