মঙ্গলবার , ২১ মে ২০২৪ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

চলছে কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মে ২১, ২০২৪ ১০:১১ পূর্বাহ্ণ

মঙ্গলবার ( ২১ মে) সকাল ৮ টা হতে  অনুষ্ঠিত হচ্ছে কাপ্তাই উপজেলা পরিষদের  নির্বাচন। এতে  উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন,   ভাইস চেয়ারম্যান পদে ৩ জন  এবং  মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্ধিতা করছেন। কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, উপজেলার ৫ টি ইউনিয়নে  ২৪ টি ভোট কেন্দ্রে ১ শত ৩৬ টি বুথে সর্বমোট  ৪৯ হাজার ৫ শত ২৮ জন ভোটার ভোট প্রদান করবেন।  তৎমধ্যে পুরুষ ভোটার ২৬ হাজার ২৮ জন এবং মহিলা ভোটার ২৩ হাজার ৫ শত জন। তিনি আরোও বলেন, মোট ৪ শত ৫০ প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিস এবং সহকারী পোলিং অফিসার নির্বাচনে দায়িত্ব পালন করছেন।

কাপ্তাই উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন জানান,  প্রতিটি ইউনিয়ন এ একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং প্রতিটি কেন্দ্রে পুলিশ আনসার মোতায়েন এর পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসাবে বিজিবি টহল দিচ্ছেন।

এদিকে সকাল ৮ টায় কেপিএম তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটারের উপস্থিতি নাই বললে চলে। সকাল সাড়ে ৮ টায় কেআরসি স্কুল কেন্দ্রে গিয়ে দেখা যায় সেখানেও ভোটার উপস্থিতি কম। এসময় ভোট দিতে আসা প্রতিবন্ধী প্রদীপ বড়ুয়া বলেন, ভোট দিতে এসে খুব ভালো লাগছে। এসময় কথা হয় ভোট দিতে আসা ষাটোর্ধ বয়সী জোহরা খাতুনের সাথে। তিনিও বলেন,  ভোট দিতে এসে খুব ভালো লেগেছে।

এদিকে সকাল সাড়ে ৯ টায় ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ কেন্দ্রে এসে দেখা যায়।  মহিলাদের লাইনে কিছুটা ভোটার আছে, তবে পুরুষ লাইনে ভোটার কম। এসময় কথা হয় ঐ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রাশেদুজ্জামান ইমরান এর সাথে। তিনি জানান, সকাল ৯.৪৫ মিনিট পর্যন্ত প্রায় ২ শতের কাছাকাছি ভোট পড়েছে।

পাহাড়ি অধ্যুষিত এলাকা রাইখালী ডংনালা প্রাথমিক বিদ্যালয়, নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় এবং ভালুকিয়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে সকাল হতে মহিলা ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এদিকে সকাল সাড়ে ১০ টায় রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এবং রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম কাপ্তাই  উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। এইসময় জেলা প্রশাসক বলেন, আমরা সকাল হতে বিভিন্ন কেন্দ্রে পরিদর্শনে গিয়ে দেখতে পাই, অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ চলছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চকরিয়ায় বালু উত্তোলন করতে গিয়ে চোরাবালিতে আটকে শ্রমিকের মৃত্যু

রাঙামাটির ঘাগড়ায় বাস উল্টে আহত ২০

পাহাড়ের শীতগ্রস্ত মানুষের পাশে বিজিবি’র ভালোবাসার উষ্ণতা

চন্দ্রঘোনায় শ্রীশ্রী গিরি গোবর্ধন পুজা ও অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

সম্প্রীতির বন্ধনে আমরা ঐক্যবদ্ধ হই-মাটিরাঙায় সম্প্রীতি সভায় উপদেষ্টা সুপ্রদীপ চাকমার আহ্বান

রুমায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

চকরিয়ায় ঈদের দিন সকালে বসতবাড়িতে সন্ত্রাসীদের নারকীয় হামলা ও ভাঙচুর

গুইমারায় হিল ভিডিপি সদস্যদের আগাম শিম চাষে সাফল্য, আর্থিক স্বনির্ভরতার দৃষ্টান্ত স্থাপন

যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মহালছড়িতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার

error: Content is protected !!
%d bloggers like this: