শুক্রবার , ২৬ আগস্ট ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়ি বঙ্গলতলীতে দু গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ২৬, ২০২২ ১১:১৯ পূর্বাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি বঙ্গলতলী জারুলছড়ি এলাকায়  দু গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধ হয়েছে। দল দুটি জেএসএস ও ইউপিডিএফ বলেছে স্থানীয়রা। তবে হতাহতের কোন খবর নিশ্চিত করতে পারেনি স্থানীয় পুলিশ। 

শুক্রবার ভোর সকাল ৫ টার দিকে এ বন্দুকযুদ্ধে শতাধিক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে বলেছে জানিয়েছে পুলিশ। থেমে থেমে প্রায় দুই ঘন্টা ধরে চলে গোলাগুলি।

 ৩ জনের মৃত্যুর খবর শোনা গেলেও পুলিশ এর সত্যতা নিশ্চিত করতে পারেনি। যৌথ বাহিনীর দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বন্দুক যুদ্ধের আলামত পেলেও হতাহত কাউকে উদ্ধার করতে পারেনি।

বাঘাইছড়ি থানার ওসি টমাস বড়ুয়া বলেন গোলাগুলির খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থল গেছে। তবে হতাহত কাউকে পাওয়া যায়নি। স্থানীয়রা যৌথ বাহিনীকে জানিয়েছে সকালে তারা গোলাগুলির শব্দ শুনেছে।

স্থানীয় সূত্র জানায় ইউপিডএফ অধ্যুষিত এলাকায় গিয়ে জেএসএস দলের লোকেরা হামলা করেছে।  ইউপিডিএফ মুল দলের রাঙামাটি সমন্বয়ক সচল চাকমা জানান, জেএসএসের স্বশস্ত্র লোকজন আমাদের নিরস্ত্র কর্মীদের উপর হামলা করেছে। তবে কেউ হতাহত হয়নি।

জেএসএস রাঙামাটি জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা বলেন আমাদের সেখানে কোন কার্যক্রম নেই। আমাদের দলের কোন স্বশস্ত্র শাখা নেই। ইউপিডিএফ নিজেরা এ গোলাগুলি করতে পারে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মানিকছড়িতে মারমা উন্নয়ন সংসদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঈদগড় এএমবি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সংসদের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সুপ্রদীপ চাকমাকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা

জুরাছড়িতে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত

কাপ্তাই জাতীয় উদ্যানে বার্মিজ পাইথন অজগর সাপ অবমুক্ত

মৎস্য সাপ্তাহ উপলক্ষে বাঘাইছড়িতে মতবিনিময় সভা

রাঙামাটিতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা

টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে বাঘাইছড়ির নিম্ন অঞ্চল প্লাবিত 

কাপ্তাইয়ে ‘হোটেল হ্যাপিনেস হিল’ উদ্বোধন করলেন দীপংকর তালুকদার এমপি 

৯ বছর পর মেয়েকে ফিরে পেলেন মা

error: Content is protected !!
%d bloggers like this: