রবিবার , ৩০ জুন ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রামগড়ে বিজিবি’র মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
জুন ৩০, ২০২৪ ১২:৫১ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়স্থ বিজিবির রামগড় ব্যাটালিয়নে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ব্যাটালিয়ন সদরের ট্রেনিং শেডে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন।

এসময় রামগড়সহ এ অঞ্চলে আঞ্চলিক সশস্ত্র উপজাতি সন্ত্রাসী গোষ্ঠীর চাঁদাবাজি প্রতিরোধ, অবৈধ ভূমি দখল, সীমান্ত সুরক্ষা, ইভটিজিং, মাদক চোরাচালান, শিক্ষা, স্বাস্থ্যসহ নানা বিষয় উঠে আসে।

সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, পৌর মেয়র রফিকুল আলম কামাল, ভাইস চেয়ারম্যান মোবারক হোসেন, থানার ওসি দেব প্রিয় দাস সহ বিজিবির পদস্থ কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, হেডম্যান-কার্বারী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেষে ব্যাটালিয়ন অধীনস্ত অঞ্চলে চাঁদাবাজি ও মাদক চোরাচালান প্রতিরোধ সহ শান্তি-শৃঙ্খলায় বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান ব্যাটালিয়ন অধিনায়ক।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাউখালীতে উদ্বোধনের অপেক্ষায় ‘শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্প’

বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

জাতীয় সমবায় দিবসে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা

কাপ্তাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল সুইডিশ পলিটেকনিকের শিক্ষার্থীর

ঈদগাঁওয়ে যুক্তি বিদ্যায় ম্যাজিক সিরিজ নামে ২টি বইয়ের মোড়ক উন্মোচন

আয়ের উৎস ছাড়াই কোটি টাকার মালিক, অবশেষে দুদকের মামলা

কেপিএমকে পুরোদমে চালু ও অতীত ঐতিহ্য ফিরেয়ে আনতে নৌকায় ভোট চাইলেন দীপংকর

বিলাইছড়িতে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

রমজান টার্গেট: সয়াবিনে অস্হিরতা দ্রব্যমূল্য দ্বিগুন

আমরা সবাই হাদি হবো- শীর্ষক আলোচনা সভা রাঙামাটিতে অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: