শনিবার , ১৩ জুলাই ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সাজেকে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় ইউপিডিএফ কর্মী গুলিবিদ্ধ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুলাই ১৩, ২০২৪ ৭:২৮ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে মাচালং ব্রিজপাড়া এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় মন্টু চাকমা (৫৫) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার বিকালে এ ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার (বাঘাইছড়ি ও লংগদু সার্কেল) আবদুল আউয়াল চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউপিডিএফ।
জানা গেছে, ইউপিডিএফ কর্মী মন্টু ওই এলাকায় সাংগঠনিক কাজে যান। এ সময় ৬-৭ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী তার ওপর অতর্কিত গুলি চালায়। এতে পিঠে গুলিবিদ্ধ হয়ে মন্টু আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নিয়ে যান।
এ ব্যাপারে ফোনে যোগাযোগ করা হলে অতিরিক্ত পুলিশ সুপার (বাঘাইছড়ি ও লংগদু সার্কেল) আবদুল আউয়াল চৌধুরী বলেন, ওই এলাকায় গোলাগুলির খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল যায়। কিন্তু এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেলেও আহত কাউকে পাওয়া যায়নি।
এদিকে সংবাদ মাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইউপিডিএফ’এর রাঙামাটি জেলা সংগঠক সচল চাকমা ঘটনার বিবরণ দিয়ে বলেন, শনিবার (১৩ জুলাই) বিকাল প্রায় সাড়ে ৩টার দিকে ৭ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী সাজেক ইউনিয়নের মাচলং ব্রিজ পাড়ায় হানা দিয়ে সেখানে সাংগঠনিক কাজে থাকা ইউপিডিএফ কর্মী মন্টু চাকমার ওপর সশস্ত্র হামলায় চালায়। এতে তিনি পিঠে গুলিবিদ্ধ হয়ে আহত হন। আহত মন্টু চাকমা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া রুখচন্দ্র কার্বারী পাড়ার মৃত হেঙগি ধন চাকমার ছেলে।
এ ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসকে দায়ী করে ইউপিডিএফ নেতা সচল চাকমা বলেন, এ ধরনের ঘটনা ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত। ইউপিডিএফের নেতৃত্বে চলমান সিএইচটি রেগুলেশন রক্ষার আন্দোলন নস্যাত করে দিতে এ হামলা চালানো হয়েছে। হামলাকারীরা সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে। তিনি অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাবিপ্রবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আয়নুল-লিমন

রাঙামাটি এসপির সাথে পাহাড়ের খবর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

বাঘাইছড়িতে বন্যার্তদের মাঝে পার্বত্য উপদেষ্টা সহ জেলা প্রশাসন ও পুলিশ’র ত্রান বিতরণ

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় / শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

থানচিতে নিখোঁজ চার শ্রমিকের সন্ধান পাওয়া গেছে

কাপ্তাইয়ে অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

রাঙামাটি প্রেসক্লাবের পুনঃনির্বাচিত সভাপতি রুবেল, সম্পাদক আনোয়ার

বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের নবীনবরণ অনুষ্ঠিত

সাজেকের সড়ক দূর্ঘটনায় নিহতদের ৫ লাখ আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা 

কাপ্তাইয়ে ৫ দিনব্যাপী বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

error: Content is protected !!
%d bloggers like this: