মঙ্গলবার , ১৩ আগস্ট ২০২৪ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাই বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
আগস্ট ১৩, ২০২৪ ১:২৪ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সোমবার ( ১২ আগষ্ট)  বিকাল ৪টায় কাপ্তাই উপজেলা  পরিষদ মিলনায়তনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো:  ইয়াছিন মামুন  ও যুবদলের যুগ্ম আহবায়ক ইব্রাহীম হাবিব মিলুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম পনির, সহ সভাপতি ডা:  রহমত উল্লাহ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক  এ্যাড.মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, রাঙামাটি পৌর বিএনপির সভাপতি এস.এম শফিউল আজম। মতবিনিময় সভায় রাঙামাটি  জেলা, কাপ্তাই উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটির বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সময় বক্তারা বলেন, দেশের অস্থিরতা কাটিয়ে উঠার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে। সবাই একযোগে দলের স্বার্থে কাজ করবেন। প্রতিটি এলাকার পরিবেশ শান্ত রাখবেন। এলাকায় সংখ্যালগু সম্প্রদায়ের উপর যাতে  হামলা না করে কেউ, সেই  ব্যাপারে সজাগ থাকবেন সবাই।

পরে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সভাপতি সম্পাদকদের নিয়ে সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময়  উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি সভাপতি ও সম্পাদকরা বিভিন্ন মতামত প্রকাশ করেন জেলা নেতৃবৃন্দের কাছে।

এদিকে মতবিনিময় সভা শেষে সন্ধ্যা সাড়ে ৭ টায় রাঙামাটি জেলা ও কাপ্তাই উপজেলা বিএনপি নেতৃবৃন্দ কেপিএম কয়লার ডিপু হরি মন্দির পরিদর্শন করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজস্থলী বাজার কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের পাহাড় ধস, দেয়াল স্থাপনের দাবি

কাপ্তাই উপজেলা শ্রমিকলীগের নবগঠিত কমিটির পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত

রাঙামাটিতে কাঠ বোঝাই চলন্ত ট্রাক লক্ষ্য করে সন্ত্রাসীর গুলি; চালক গুলিবিদ্ধ

লক্ষীছড়িতে ১৫০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

ঈদগাঁওয়ে অস্ত্র-ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

বঙ্গবন্ধু জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে রাঙামাটি জেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজন / জাতির জনক বঙ্গবন্ধুর শান্তির বার্তা নিয়ে তার কন্যা দেশে শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছেন- দীপংকর তালুকদার এমপি

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সাব স্টেশনের সুইচ ইয়ার্ডে অগ্নিকান্ড

মানিকছড়িতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কাউখালীর সুমেত চাকমা নিহত

রাজস্থলীর বিমাছড়া পাড়ায় পানি সংকট দূর করলো সেনাবাহিনী কাপ্তাই জোন

বাঘাইছড়িতে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ সেমিনার অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: