সোমবার , ২৩ সেপ্টেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

পাহাড়ি-বাঙালি সহিংস ঘটনায় রাঙামাটিতে বিহারে হামলার প্রতিবাদে বৌদ্ধ ভিক্ষুদের সংবাদ সন্মেলন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ২৩, ২০২৪ ১১:০৪ অপরাহ্ণ

শুক্রবার রাঙামাটি শহরে পাহাড়ি- বাঙালি সহিংস ঘটনাসহ বৌদ্ধ বিহার ভাংচুর, লুটপাট ও খাগড়াছড়িতে সংঘটিত সহিংস ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ। এসময় বৌদ্ধ ভিক্ষুরা এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি,স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান। সোমবার সকালে রাঙামাটি শহরের বনরুপাস্থ ক্ষতিগ্রস্থ মৈত্রী বিহার দেশনালয়ে আয়োজিত এক সংবাদ সন্মেলনে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের নেতৃবৃন্দ এসব দাবি জানিয়েছেন।

সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন,পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের সভাপতি শ্রদ্ধালংকার মহাথের। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, মৈত্রী বিহার অধ্যক্ষ পূন্যজ্যোতি মহাথের, শীলানন্দ মহাথের,নাইন্দাচারা মহাথের, মৈত্রী বিহার পরিচালনা কমিটির সভাপতি পূর্নেন্দু বিকাশ চাকমা,পূর্নচন্দ্র দেওয়ান প্রমুখ।

সংবাদ সন্মেলনে অভিযোগ করে বলা হয়, গেল শুক্রবার রাঙামাটিতে সহিংসতা সময় সংঘবদ্ধ দুর্বৃত্তরা লাঠিসোঠা নিয়ে বনরুপাস্থ কাঁঠালতলী এলাকার মৈত্রী বিহার ও তবলছড়িতে আনন্দ বিহারে হামলা চালায়। দুর্বৃত্তরা  মৈত্রী বিহারের গেইট ভেঙ্গে বৌদ্ধ মন্দিরে ভেতরে প্রবেশ করে বুদ্ধ মূর্তি ভাংচুর, পবিত্র ত্রিপিটক গ্রন্থ ছিড়ে ফেলে, আসবাসপত্র, অন্যান্য সম্পত্তি ভাংচুর ও দানবক্স লুট করে নিয়ে যায়। স্বাধীন সার্বভৌমত্ব ও ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হয়েও অন্য ধর্মের প্রতি এ ধরনের চরম অবমাননা। এ ধরনের ঘটনায় অসাম্প্রদায়িক বৈষম্যহীন বাংলাদেশ ও শান্তি প্রিয় দেশ গড়ার বিনির্মাণে বড় অন্তরায়।

সংবাদ সন্মেলনে থেকে রাঙামাটিতে বৌদ্ধ বিহার ভাংচুর, লুটপাট ও খাগড়াছড়িতে সংঘটিত সহিংস ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপুরণ, পাহাড়ি  জনগোষ্ঠীদের ধর্ম,সামাজিক,সাংস্কৃতিক,প্রথাগত ঐতিহ্য ও অর্থনীতি সংরক্ষণে রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকা,পার্বত্য চুক্তির আলোকে পাহাড়কে গণতন্ত্রায়ন নিশিচত করাসহ ৫দফা দাবি জানানো হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিশ্বকাপ উপভোগে জেলেদের জন্য কাপ্তাই ইউএনও’র টেলিভিশন উপহার 

পার্বত্যাঞ্চলে সেরা কাপ্তাই বিএন স্কুল অ্যান্ড কলেজ

জুরাছড়িতে ইনডাকশন প্রশিক্ষণার্থীদের সাথে প্রবর্তক চাকমার মতবিনিময়

পার্বত্য চট্টগ্রামে শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নে পরিবীক্ষণ কমিটির এ সভা- পার্বত্য উপদেষ্টা

মহালছড়িতে শারদীয় দুর্গাপূজা- ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মহালছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন রাঙামাটির বরুন দেওয়ান

রাইখালীতে উদ্ধারকৃত ১২ কেজি ওজনের অজগর খুরুশিয়ায় অবমুক্ত

বন বিভাগ ও বিজিবির অভিযানে জ্বালানি কাঠসহ ট্রাক জব্দ

বছরের প্রথম দিন কাপ্তাইয়ে নতুন বই পেলেন শিক্ষার্থীরা

error: Content is protected !!
%d bloggers like this: