বৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে বিভিন্ন মন্দির পরিদর্শনে ওসি

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
অক্টোবর ১০, ২০২৪ ১০:১৯ পূর্বাহ্ণ

শারদীয় দূ্র্গা পূজার মহা ষষ্ঠীতে বুধবার সন্ধ্যা হতে রাত পর্যন্ত কাপ্তাই থানার ওসি মো. মাসুদ কাপ্তাই লগগেইট জয়কালী মন্দির, কেপিএম কয়লার ডিপু হরি মন্দির, ওয়াগ্গাছড়া লোকনাথ মন্দির এবং শিলছড়ি পূজা মন্ডপ  পরিদর্শন করেন। এসময় মন্দির পরিচালনা কমিটি ও ভক্তদের সাথে তিনি পুজার শুভেচ্ছা বিনিময় করেন ও মিষ্টি উপহার দেন ।

এছাড়া তিনি মন্দিরে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান। এসময় উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু উপস্থিত ছিলেন।

ওসি মো মাসুদ জানান, বাঙালী সনাতনী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পুজা যাতে উৎসবমুখর পরিবেশে এবং শান্তিপূর্ণ পরিবেশে  অনুষ্ঠিত হয়, সেইজন প্রতিটি মন্দিরে পুলিশের সদস্য মোতায়েন করা হয়েছে।  পাশাপাশি সব সময় পুলিশ এর টহল দল নিরাপত্তা কাজে মাঠে রয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: