মঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

নজরুল বর্ষ উপলক্ষে কাপ্তাইয়ে কর্মশালা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ৬, ২০২৬ ৫:০১ অপরাহ্ণ

নজরুল বর্ষ ২০২৬-২৭ উদযাপন উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিযোগীদের নিয়ে কর্মশালা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মশালায় নজরুলসংগীত, গজল, অভিনয়,  আবৃত্তি, নৃত্য, চিত্রাঙ্কনসহ বিভিন্ন বিষয়ে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের প্রস্তুত করা হয়।

কর্মশালার শুরুতে উপজেলা পর্যায়ে বিভিন্ন বিষয়ে প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগীরা তাঁদের পরিবেশনা উপস্থাপন করেন। পরে সংশ্লিষ্ট বিষয়ের রিসোর্স পারসনরা তাঁদের পরিবেশনা পর্যবেক্ষণ করে ভুল-ত্রুটি তুলে ধরেন এবং জেলা পর্যায়ে আরও ভালো ফলাফল অর্জনের জন্য প্রয়োজনীয় পরামর্শ দেন।

কর্মশালায় বিভিন্ন বিষয়ে রিসোর্স পারসন হিসেবে ছিলেন কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, কাপ্তাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, নাট্য পরিচালক আনিছুর রহমান, কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, বাচিক ও কণ্ঠশিল্পী রওশন শরীফ তানি ও তামান্না ইসলাম, নৃত্যশিল্পী সঙ্গীতা দত্ত ও সুপর্ণা বাড়ৈ এবং চিত্রশিল্পী সুজিত সূত্রধর।

অনুষ্ঠানের শেষ পর্বে দুপুর ২ টায়  নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম।

এ সময় ইউএনও রায়হানুল ইসলাম বলেন, ‘কাজী নজরুল ইসলাম ছিলেন অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও মানবতার কবি। তাঁর সাহিত্য ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মকে অন্যায়, বৈষম্য ও অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে দাঁড়াতে অনুপ্রেরণা দেয়।

প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নজরুলের সাহিত্য ও সংস্কৃতির চর্চা আরও বিস্তৃত হবে। জেলা পর্যায়ে কাপ্তাইয়ের প্রতিযোগীরা ভালো ফলাফল অর্জন করবে—এটাই আমাদের প্রত্যাশা।’

তিনি শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি নজরুলের সাহিত্য ও সংগীত সম্পর্কে আরও বেশি জানার আহ্বান জানান।

অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাফর আহমেদ স্বপন, সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, কাপ্তাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, সহকারী শিক্ষা কর্মকর্তা আঁখি তালুকদার, কর্ণফুলী সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পলাশ মুৎসুদ্দি, নাট্য পরিচালক আনিছুর রহমান, কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তসহ রিসোর্স পারসন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে সংবর্ধিত হলেন দেশ সেরা সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য

সংঘারাম বিহারে মাঘী পুর্ণিমা পালন

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে কাপ্তাইয়ে পুষ্টিকর খাবার বিতরণ 

রামগড়ে বিজয় দিবসে জামায়াতে ইসলামি’র ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

কাপ্তাই কাদেরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

১৭ বছর ধরে স্বাস্থ্যসেবায় চন্দ্রঘোনা কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ

ঢাবিতে ভর্তিচ্ছুকদের জন্য ধারাবাহিকভাবে পিসিসিপির ‘হেল্প ডেস্ক’

মহান বিজয় দিবস উপলক্ষে লেমুছড়ি শান্তিপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

হার্টে ছিদ্র শিশুটিকে বাঁচাতে এগিয়ে আসুন

রামগড়ে বিজয় উল্লাস করছেন বিএনপি ও ছাত্র-জনতা

error: Content is protected !!
%d bloggers like this: