বুধবার , ১৯ মার্চ ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

অসহায়দের পাশে দীঘিনালা সেনা জোন

প্রতিবেদক
প্রতিনিধি, খাগড়াছড়ি
মার্চ ১৯, ২০২৫ ৮:১০ অপরাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালা সেনা জোনের উদ্যোগে অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন, স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা, দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আজ বুধবার (১৯মার্চ) সকাল ১১ টার দিকে জোন সদরে জোন অধিনায়ক লেঃ কর্ণেল মো: ওমর ফারুক এ সহায়তার হাত বাড়িয়েছেন। এসময় দশটি অসহায় পরিবারকে বসতঘর নির্মাণের জন্য একবান করে টিন, দুটি শিক্ষা প্রতিষ্ঠান ও চারজন শিক্ষার্থী’কে এককালীন শিক্ষা সহায়তা প্রদান করা হয়।

এছাড়াও উপজেলার জয়ন্ত মোহন কার্বারী পাড়ায় বিদুৎ স্পটে নিহত পরিবারের মাঝে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

দীঘিনালা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: ওমর ফারুক বলেন, “সেনাবাহিনী সব সময় মানুষের পাশে আছে। আমরা শুধু নিরাপত্তা নিশ্চিত করি না বরং সমাজের অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্যও কাজ করি। এই সহায়তা কার্যক্রম তারই একটি অংশ। ভবিষ্যতেও দীঘিনালা সেনা জোন মানবিক সহায়তার এই ধারাবাহিকতা বজায় রাখবে।” সেনাবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রম উপস্থিত ব্যক্তিদের প্রশংসা কুড়িয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

এদিকে আরো উপস্থিত ছিলেন, জোনের উপ- অধিনায়ক মেজর মেহেদী হাসান ও এডজুটেন্ট ক্যাপ্টেন আহনাফ হোসেন প্রমুখ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন অসম্ভব–ঈদগাঁওয়ে ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

কাপ্তাই কর্ণফুলী প্রকল্প শ্রী শ্রী হরি মন্দিরে অভিষেক অনুষ্ঠান

৭১ এর রনাঙ্গনের অকুতোভয় যোদ্ধা কাপ্তাইয়ের রাইখালীর বীর মুক্তিযোদ্ধা দিলিপ কুমার দাশ

খাগড়াছড়ি জেলা পরিষদের শিক্ষক নিয়োগে অস্থায়ী নিষেধাজ্ঞা আদালতের

বরকল উপজেলায় স্বামীর হাতে স্ত্রী খুন

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের নতুন ব্যবস্থাপক হিসাবে প্রকৌশলী মাহমুদ হাসানের যোগদান

বিশ্ব মানবাধিকার দিবসে কাপ্তাইয়ে ছাত্রদলের মানববন্ধন

মুম্বাইয়ে নবীকে নিয়ে কটুক্তি করায় কাউখালীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

চলমান বিদ্যুৎ সংকট মোকাবেলায় বিদ্যুৎ সাশ্রয়ী হতে হবে সবাইকে- মিজানুর রহমান

ওয়াদুদ ভূইয়াকে সংসদ সদস্য করতে মাঠে নেমেছে মহালছড়ি উপজেলা বিএনপি

error: Content is protected !!
%d bloggers like this: