রবিবার , ১৩ অক্টোবর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ফের রাঙামাটিতে কোটি টাকার ভারতীয় সিগারেটসহ আটক-২

প্রতিবেদক
রকিব উদ্দিন রকি, রাঙামাটি
অক্টোবর ১৩, ২০২৪ ১:০২ অপরাহ্ণ

ফের রাঙামাটির মানিকছড়িতে কোটি টাকার ভারতীয় সিগারেটসহ ২জনকে আটক করেছেন আইনশৃঙ্খলাবাহিনী। শনিবার দিবাগত মধ্যরাতে শহরের প্রবেশ মূখ মানিকছড়ি চেকপোষ্টে জাম্বুরার গাড়িতে অভিযান চালিয়ে ৩৩টি বড় বস্তা ও ২টি ছোট বস্তায় সর্বমোট দেড় কোটি টাকার ভারতীয় সিগারেটসহ ২জনকে আটক করেছে মানিকছড়ি চেকপোষ্টের আইনশৃঙ্খলাবাহিনী। আটককৃতরা হলেন- ট্রাক চালক ইকরাম হাসান (৩০) ও ট্রাকের হেলপার মোঃ মঞ্জুরুল আলম (১৮)। ট্রাক চালক ও হেলপারের বাড়ি রাঙামাটি জেলার বেতবুনিয়া। ট্রাক নং-চট্রো মেট্রো-ড ১১-২৪৩৩। ট্রাকটি কোতয়ালী থানায় জব্দ আছে।

মানিকছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ফারুক জানান, রাঙামাটি সদর উপজেলার কুতুুকছড়ি বাজার এলাকা হতে একটি জাম্বুরার ট্রাক মানিকছড়ি চেকপোষ্টে আসলে আইনশৃঙ্খলাবাহিনীর সন্দেহ হয়। তখন আইনশৃঙ্খলাবাহিনী ট্রাকটিতে তল্লাশি চালায়। এসময় বিপুল পরিমান বিভিন্ন ব্যান্ডের ভারতীয় সিগারেট দেখতে পায়। এসময় ট্রাক চালক ও ট্রাকের হেলপারকে আটক করে কোতয়ালী থানায় পাঠিয়ে দেন। এখবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার ও এসপি পদোন্নতিপ্রাপ্ত মারুফ আহম্মেদ ও কোতয়ালী থানার ওসি এসএম শাহেদ উদ্দিন সহ নিরাপত্তা বাহিনীর উধ্বর্তন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ ওসি এস এম শাহেদ উদ্দিন জানান, শনিবার রাতে ভারতীয় সিগারেট, ট্রাকসহ ২জনকে আটক করে আইনশৃঙ্খলাবাহিনী। রবিবার দুপুরে চোরাচালান মামলায় তাদেরকে আদালতে প্রেরণ করা হবে। পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত মারুফ স্যার ও আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২মাসে রাঙামাটিতে ৫-৬ কোটি টাকার ভারতীয় সিগারেট জব্দ করেছে আইনশৃঙ্খলাবাহিনী। রাঙামাটি শহরে গত ২-৩ মাসে প্রচুর সিগারেট জব্দ করেছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। গত ৩ অক্টোবর মানিকছড়ি চেকপোষ্টে ৬লক্ষ টাকার সিগারেটসহ ২জনকে আটক করে আইনশৃঙ্খলাবাহিনী। ৯দিনের ব্যবধানে ১২ অক্টোবর ফের কোটি টাকার ভারতীয় সিগারেটসহ ২জনকে আটক করে আইনশৃঙ্খলাবাহিনী। এর আগেও দুই দফায় ৮ সেপ্টেম্বর ও ১২ সেপ্টেম্বর প্রায় ২কোটি টাকার সিগারেটসহ ৩জনকে আটক করে আইনশৃঙ্খলাবাহিনী।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লংগদু আটারকছড়াবাসীর ভরসা নড়বড়ে বাঁশের সাঁকো

চন্দনাইশে জুলাই যোদ্ধাকে হামলা, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ২ ঘন্টা ব্লকেড

কাপ্তাইয়ে এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছেন ১১শত ৮৪ জন, প্রথমদিনে অনুপস্থিত ১০

দীঘিনালায় দ্বাদশ নির্বাচনীয় মতবিনিময় সভা

রাজস্থলীতে ইউএনও ইমরান খানের আকস্মিক বিদ্যালয় পরিদর্শন

বরকলে আ.লীগ সমর্থিত প্রার্থীর নির্বাচন বর্জন

মহালছড়ির ক্ষুদে শিক্ষার্থীরা পেলো ইউএনওর উপহার

সাফ জয়ী তিন কৃতি খেলোয়াড় ও সহকারী কোর্সকে খাগড়াছড়ি রিজিয়নের দুই লক্ষ টাকা অনুদান 

‘হাত ধোয়ার নায়ক হন’ প্রতিপাদ্যে রাজস্থলীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ শিক্ষার্থি বিন্তির নৃত্যে জাতীয় পুরস্কার অর্জন

error: Content is protected !!
%d bloggers like this: