বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাবিপ্রবিতে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ৭:৫৪ অপরাহ্ণ

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিজনেস সোসাইটি (এমবিএস) এর উদ্যোগে প্রথমবারের মত পিঠা উৎসবের আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) সকাল ১০ঘটিকায় এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।

পিঠা উৎসবে উদ্বোধনী বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, যারা খারাপ কাজের মধ্যে রয়েছে তাদেরকে ভালো কাজের মধ্যে আসতে হবে। যারা পরীক্ষায় বার বার ইম্প্রুভমেন্ট দেয়; এটাও একটা খারাপ কাজ। এসমস্ত খারাপ কাজ থেকে বের হওয়ার জন্য পিঠা উৎসবের মত পাঠক্রম বহিঃ কাজের পাশাপাশি পড়াশুনা ঠিক রাখতে হবে।

শিক্ষার্থীদের উদ্যেশ্যে তিনি আরও বলেন, প্রতিদিন পুরো ক্যাম্পাসকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সকলের। একটি ক্লিন ক্যাম্পাস গড়ে তোলার জন্য সবার দায়িত্ববোধের মাধ্যমে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের দেয়ালে, বেঞ্চে যারা লিখে তাদের এগুলো না করার আহবান জানান। অনেকের অনেক বছরের নানা সমস্যার মধ্যে থেকে রাবিপ্রবির জন্য যাদের দুঃখ রয়েছে, আক্ষেপ রয়েছে সেগুলো ঘোচাবার জন্য যতদিন রয়েছি সবাই রাবিপ্রবির জন্য একসাথে কাজ করে যাবো।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাবিপ্রবি’র ব্যবসা প্রশাসন অনুষদের ডীন ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক সূচনা আখতার, সায়েন্স ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডীন ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ধীমান শর্মা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন, ম্যানেজমেন্ট বিজনেস সোসাইটি (এমবিএস) এর সহ-সভাপতি ফাহিমুল আনোয়ার, সাধারণ সম্পাদক মোঃ সোলেমান বাদশা এবং  বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

পিঠা উৎসবে স্থানীয় পাহাড়ি নানা পদের বাহারী পিঠাসহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠার প্রদর্শনী ও বিক্রি করা হয়। স্থানীয় পাহাড়ি পিঠাগুলোর মধ্যে সান্নে পিঠা, বরা পিঠা, বিনি হোগা এবং অন্যান্য পিঠা ও খাদ্যের মধ্যে বড়ই হোরবো, হুরো হোরবু, পাজন তোন, মটর, সেমাই, চিকেন রোল, পাটি চাপ্তা, জাপানিজ সুসি, পুডিং, চটপটি, হ্রদয় হরণ পিঠা, পুলি পিঠা, ফুল ঝুড়ি পিঠা, নারিকেল সুন্দরী পিঠা, মোলিনা পিঠা, ডিম সুন্দরী পিঠা এবং সুজির হালুয়াসহ অন্যান্য নানা রকরের খাদ্য সামগ্রী।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রায় ১০ টি স্টলে নানা ধরণের পিঠার পসরা সাজিয়ে স্টল দিয়ে পিঠা প্রদর্শনী ও বিক্রি করেছে। পিঠা উৎসবকে ঘিরে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাবিপ্রবি’র বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মানিকছড়িতে পাড়াকেন্দ্র ভিত্তিক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত

কাপ্তাই জাতীয় উদ্যানে ৮ ফুট লম্বা অজগর অবমুক্ত 

বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত

অপপ্রচার ও ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ- ওয়াদুদ ভূঁইয়া

কঠোর দারিদ্র্যকে পেছনে ফেলে লিচুবাগান থেকে আমেরিকা: স্বপ্নজয়ী নারী প্রিয়া চৌধুরী

জন-নিরাপত্তায় রামগড় জোনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এসএসসিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দি়ল কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ

মাদকমুক্ত সমাজের প্রত্যয়ে বাঘাইছড়িতে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ

যুবলীগ নেতা অসীম তঞ্চঙ্গ্যা হচ্ছেন স্বাস্থ্য সহকারী!

নৃগোষ্ঠীর সামাজিক উৎসব বিঝু উদযাপন ঘিরে অর্থ সহায়তা দিয়েছে দীঘিনালা জোন

error: Content is protected !!
%d bloggers like this: