সোমবার , ৮ এপ্রিল ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে চার সাংবাদিকের হাতে কল্যাণ ট্রাস্টের সাড়ে তিন লক্ষ টাকা চেক হস্তান্তর

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
এপ্রিল ৮, ২০২৪ ২:২১ অপরাহ্ণ

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র একক ইচ্ছায় প্রতিষ্ঠিত ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’ থেকে অনুদানপ্রাপ্ত খাগড়াছড়ির চার সাংবাদিকের হাতে সাড়ে তিন লক্ষ টাকা চেক হস্তান্তর করা হয়েছে।

সোমবার সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের অফিসকক্ষে জেলা প্রশাসক ও পদাধিকারবলে জেলাপর্যায়ে অনুদান অনুমোদন কমিটির সভাপতি মো. সহিদুজ্জামান; অনুদানপ্রাপ্ত চার সাংবাদিকের হাতে স্ব স্ব চেক তুলে দেন।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক জোনায়েদ কবীর সোহাগ, ডিডি (এলজি) নাজমুন আরা সুলতানা, ‘খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে/ রেজি: নং- চট্ট ২৮০৮)’-এর সভাপতি প্রদীপ চৌধুরী, সা. সম্পাদক সৈকত দেওয়ান, সহ-সভাপতি দুলাল হোসেন, যুগ্ম-সা. সম্পাদক লিটন ভট্টাচারিয়া, কোষাধ্যক্ষ নুরুচ্ছাফা মানিক, সদস্য শঙ্কর চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুদানপ্রাপ্ত সাংবাদিকরা হলেন ‘খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন-এর প্রতিষ্ঠাতা সা. সম্পাদক কানন আচারিয়া, মানিকছড়ি প্রেসক্লাব’র সা. সম্পাদক ও আজকের পত্রিকার প্রতিনিধি আব্দুল মান্নান, ফটো সাংবাদিক নীরব চৌধুরী ও মানবজমিন প্রতিনিধি আব্দুর রউফ।

উল্লেখ্য, জেলা পর্যায়ে নানাভাবে সমস্যাগ্রস্ত সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নিবন্ধিত সাংবাদিক ইউনিয়নের সুপারিশক্রমে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা আবেদনগুলো কল্যাণ ট্রাস্ট’র ঢাকা অফিসে প্রেরণ করেন। ওখান থেকে সাংবাদিক ইউনিয়নের মাধ্যমে যাচাই-বাছাই শেষে ট্রাস্টের পরিচালনা পরিষদ অনুদানের চুড়ান্ত অনুমোদন করেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে তামার তারসহ এক চোর আটক

ঈদগাঁওয়ে ব্রেস্ট ফিডিং কর্ণারের দাবি জানিয়েছেন এনসিপি

মাহে রমাদানে দ্রব্যমূল্যের দাম সহণীয় পর্যায়ে রাখতে জামায়াতের র‌্যালী ও সমাবেশ

আর্থিক অনটনে পড়ালেখা বন্ধ হওয়া মিনা চাকমার দায়িত্ব নিল মহালছড়ি জোন

কাপ্তাই জেটিঘাটে কচুরিপানার জট ; বন্ধ হয়েছে নৌ চলাচল

ব্যস্ত সময় পার করছেন চন্দ্রঘোনা ইউনিয়ন নির্বাচনের প্রার্থীরা

কক্সবাজার থেকে সাইকেলে নেপাল অভিযানে কাপ্তাইয়ের বীর কুমার তনচংগ্যা

লংগদুতে প্রশিক্ষণ শেষ করা শিক্ষার্থীদের মাঝে কম্পিউটার সনদ বিতরণ

বাঘাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে আশিকার মানবিক সহায়তা

কাপ্তাইয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৬ হাজার টাকা জরিমানা

error: Content is protected !!
%d bloggers like this: