শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে আশিকার মানবিক সহায়তা

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
আগস্ট ১৪, ২০২৬ ৭:৫৯ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়িতে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস। দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাময়িক দুর্ভোগ লাঘবে তাদের মাঝে খাদ্যসামগ্রী, স্বাস্থ্যবিধি উপকরণ ও আশ্রয় সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বাঘাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের উদ্যোগে এসব সহায়তা বিতরণ করা হয়। স্টার্ট ফান্ড বাংলাদেশ, ইউকেএইড (UKAid)সহ বিভিন্ন দাতা সংস্থার আর্থিক সহযোগিতায় এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে পৌরসভার কর পরিদর্শক মনিষা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা কবির আহমেদ। এছাড়া স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পাহাড়ি এলাকায় আকস্মিক বন্যায় অনেক পরিবার ঘরবাড়ি, খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে কঠিন সময় পার করছে। এমন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন সংগঠন ও দাতা সংস্থার প্রতি আহ্বান জানানো হলে তাদের সহযোগিতায় এই মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।

তারা আরও বলেন, দুর্যোগের পর সবচেয়ে বেশি প্রয়োজন হয় খাবার, বিশুদ্ধতা ও নিরাপদ আশ্রয়ের। এমন সংকটময় সময়ে ২৫০ পরিবারের হাতে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে এবং ঘুরে দাঁড়ানোর পথে সাহস জোগাবে।

দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো, সংকটের সময়ে মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা ও মানবিকতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত —এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লংগদুতে বিএনপি’র দোয়া মুনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেড়েছে

খুটাখালীতে নির্মানাধিন ২ বসতঘর গুড়িয়ে দিল বনবিভাগ

কাপ্তাইয়ে শেখ রাসেল দিবসের নানা আয়োজন

বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় আহত উক্যসাইন মারমা আর নেই

চন্দনাইশে শুক্লাম্বর তরুণ সংঘের জগদ্ধাত্রী পূজা উদযাপন পরিষদ গঠিত: টিংকু সভাপতি, সুজন সাধারণ সম্পাদক

অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে রামগড় সীমান্তে ৪৩ বিজিবির নিরাপত্তা জোরদার 

রাজস্থলীতে যথাযোগ্য মর্যদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

রামগড়ে বন্যার্তদের মাঝে শিশু খাদ্য ও গো খাদ্য বিতরণ

বিলাইছড়িতে বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: