মঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে প্রশিক্ষণ কর্মশালা এবং দুই সাংবাদিককে সংবর্ধনা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি 
অক্টোবর ১৫, ২০২৪ ৫:১১ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনা কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগাম এর উদ্যোগে সেলফ হেলপ গ্রুপ ও পিডব্লিউডি কেয়ার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে নারী উন্নয়ন নেতৃবৃন্দ, গ্রাম উন্নয়ন কর্মী, স্বাস্থ্যকর্মী এবং সিসি এইচপির স্টাফগণ অংশ নেন।

এছাড়া পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতার জগতের পথিকৃৎ সাপ্তাহিক বনভূমি ও দৈনিক গিরিদর্পনের সম্পাদক চারণ সাংবাদিক এ, কে, এম মকছুদ আহমেদ এবং পোর্ট্রেট নিউজ ২৪ নেট ও দৈনিক পূর্বকোনের সাবেক ফটো সাংবাদিক রূপম চক্রবর্তীকে হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের পক্ষ হতে সম্মাননা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার ( ১৫ অক্টোবর ) বেলা ১২ টায় হাসপাতালের সামাজিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে এই প্রশিক্ষণ কর্মশালা এবং সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং এতে সভাপতিত্ব করেন।

কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগাম এর প্রোগাম ম্যানেজার বিজয় মারমার সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাপ্তাহিক বনভূমি ও দৈনিক গিরিদর্পনের সম্পাদক চারণ সাংবাদিক এ, কে, এম মকছুদ আহমেদ।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই সিনিয়র মৎস্য অফিসার আরিফুর রহমান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি বিপ্লব মারমা, রূপসী কাপ্তাইয়ের সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন, মানবাধিকার কর্মী অলক বড়ুয়া।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসাবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য বিষয়ক গবেষক, ফাতেমা আক্তার বনি, দীপ্তি ফাউন্ডেশনের মাইক্রো ক্রেডিট বিষয়ক প্রশিক্ষক বিথিকা বিশ্বাস ও কামরুন নাহার।

সম্মাননা অনুষ্ঠানে সাংবাদিক এ কে এম মকছুদ আহমেদ বলেন, ৫৬ বছর সাংবাদিকতার জীবনে আমি মানুষের কল্যানে কাজ করে আসছি, কখনো সম্মাননার আশায় আমি কাজ করি নাই। পার্বত্য চট্টগ্রামে এক সময় যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক ছিল, দূর্গম এলাকায়  হেঁটে হেঁটে নিউজ কাভার করেছি। পার্বত্য অঞ্চলে স্থায়ী  শান্তির জন্য  এখনো অবধি কাজ করে যাচ্ছি। আমরা পাহাড়ে  শান্তি চাই।

তিনি আরোও বলেন, পার্বত্যঞ্চলে স্বাস্থ্য সেবার বাতিঘর হিসাবে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সংবর্ধিত অতিথি ফটো সাংবাদিক রূপন চক্রবর্তী বলেন, সংবর্ধনা গ্রহনে আমাকে আরোও দায়িত্ব বাড়িয়ে দিল। আমি আজীবন মানুষের কল্যানে কাজ করে যাবো।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান প্রেসক্লাবকে পার্বত্য মন্ত্রণালয়ের ৯০ টন চাল বরাদ্দ

বাঘাইছড়িতে উপজেলা নির্বাহী অফিসারের বিদায় ও বরণ সংবর্ধনা

দশমাস পর পর্যটকে মূখরিত বান্দরবান

শিক্ষা কারিকুলামে অসঙ্গতি দূরিকরণ ও শিক্ষককে পূনর্বহালের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন 

রামগড়ে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

৪০ বছরের পানি সংকট নিরসনে ১২ ঘণ্টায় উদ্যোগ প্রতিমন্ত্রী মীর হেলালের

কাপ্তাইয়ে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন প্রকল্পের আওতায় সেমিনার

কাপ্তাইয়ে ক্রিকেট পিচ এর উদ্বোধন

নানিয়ারচরে ১৯ কেজি গাঁজাসহ র‍্যাবের হাতে যুবক আটক

মাদকদব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে ৭ বিজিবি’র সভা

error: Content is protected !!
%d bloggers like this: